Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃ ত দের মধ্যে ১০৬ জনই নারী
আন্তর্জাতিক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃ ত দের মধ্যে ১০৬ জনই নারী

By Saumya Sarakarজুলাই 3, 20242 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ১০৬ জন নারী ও সাতটি শিশু রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ জুলাই) হাথরাস জেলায় ওই অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন এক গুরু। ওই সময় এ ঘটনা ঘটে।

কমিউনিটি হেলথ সেন্টারের ভিজ্যুয়ালে দেখা যায়, সেখানে বেশ কিছু লাশ আনা হচ্ছে। উপস্থিতি দেখা গেছে কান্নারত স্বজনদেরও।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে একটি ‘সৎসঙ্গ’র আয়োজন করা হয়েছিল। সেই সভায় হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এক গুরুর ‘সৎসঙ্গে’ গিয়েছিলেন তারা। জানা গেছে, ওই গুরুর নাম নারায়ণ শঙ্কর হরি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, খুব ছোট একটি জায়গায় এই ‘সৎসঙ্গর আয়োজন করা হয়েছিল। অল্প জায়গায় বহু মানুষের ভিড়ে ‘দমবন্ধকর’ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানস্থলে নিঃশ্বাস নিতে না পারায় ‘সৎসঙ্গে’ উপস্থিত লোকজনের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছিল। এরপর লোকজন সেখান থেকে সরে যেতে তাড়াহুড়ো শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, অনুষ্ঠানের সময় আবহাওয়া খুব বেশি গরম ও আর্দ্র ছিল। তবে সেখানকার পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং এই পদপিষ্টের ঘটনা ঘটল, তা পুরোপুরি স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সৎসঙ্গ ঘিরে উন্মাদনা তুঙ্গে ছিল। বহু মানুষ একসঙ্গে হাজির হয়েছিলেন। কিন্তু হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়। আবার যেখানে এই সভা চলছিল, সেই রাস্তাও সোমবার (১ জুলাই) রাত থেকে বন্ধ করে দেয়া হয়েছিল।

আর মঙ্গলবার রাস্তা খুলে দিতেই তাড়াহুড়ো করে লোকজন বেরিয়ে আসার চেষ্টা করেন, তখনই দুর্ঘটনা ঘটেছে। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, মৃতদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এছাড়া বেশ কয়েকটি শিশুরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাটির খোঁজ-খবর নিয়েছেন। তার নির্দেশে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার।

ধর্মীয় উৎসবে শুধু লা.শ আর লা.শ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

জুন 10, 2026
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

জুন 10, 2026
গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

জুন 10, 2026
Latest News
নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa