
এ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে জীবিত ও ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ভোপালের খাটলাপুরা ঘাটে দুটি নৌকা একসঙ্গে করে তার উপর তুলে দেওয়া হয় ঠাকুরসহ অন্যান্য জিনিসপত্র। কিন্তু নৌকা দুটি অতিরিক্ত ওজন নিতে না পারায় এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কেউই কোনও লাইফ জ্যাকেট পরেন নি। যার কারণে এ দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।
এর আগেও দেশটির বিভিন্ন জায়গায় প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। কিন্তু আনন্দের আতিশয্যে প্রাথমিক সতর্কতাও অবলম্বন না করায় এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। সূত্র : এনডিটিভি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



