Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০
আন্তর্জাতিক

ভারতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

By Shamim RezaAugust 8, 20202 Mins Read

ভারতে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই টুকরো হয়ে যাওয়া বিমানটির পাইলটসহ মোট ২০ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে আছে চার শিশুও রয়েছে। আহত হয়েছেন বিমানটির আরও শতাধিক যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা শঙ্কাজনক। খবর হিন্দুস্থান টাইমসের।

শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এয়ার ইন্ডিয়ার বিমানটি দুবাই থেকে বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসছিল।

বিমানটিতে মোট ১৭৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, ১০টি শিশু এবং চারজন কেবিন ক্রু ছিলেন। করোনাভাইরাস মহামারির সময়ে বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবেই এটি কালিকট বিমানবন্দরে পৌঁছায়।

ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি পূর্ণ গতিতে ছিল। সেটি রানওয়ে থেকে পিছলে বেরিয়ে যায়।

টুইটারে দেওয়া পোস্টে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, এ ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসিএ জানিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যেই বিমানটি অবতরণ করছিল। দৃশ্যমানতা ছিল ২০০০ মিটার। বিমানটি রানওয়ে ওয়ান জিরো ছোঁয়ার পরে না থেমেই রানওয়ের শেষ মাথায় চলে যায় আর তারপরে সেটি ছাড়িয়ে সামনের উপত্যকায় গিয়ে পড়ে। তখনই বিমানটি দুটো টুকরো হয়ে যায়।

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানান, বৃষ্টির মধ্যে পিছলে যায় বিমানটি। বিমানবন্দরের দেয়াল ভেঙে সেটি ৩৫ ফুট এগিয়ে যায়। বিমানটি দুই টুকরো হয়ে গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ২৪টি অ্যাম্বুল্যান্স এবং দমকলবাহিনী-সহ জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী গিয়ে উদ্ধারকাজ চালায়। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa