Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি মাদরাসা চত্বরে মন্দির গড়তে চান। এর ফলে মাদরাসা ছাত্রদের বাইরে নামাজ পড়তে যেতে হবে না বল জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের আলিগড়ে চাচা নেহরু স্কুল নামে একটি স্কুলের পাশাপাশি একটি মাদরাসা পরিচালনা করেন সালমা আনসারি। তিনি বলেন, এরকম একটি ব্যবস্থা হলে তা নজির হয়ে থাকবে গোটা দেশে। গোটা দেশে ভাতৃত্বের একটি বার্তা যাবে। এতে ছাত্রদের নামাজ পড়তে বাইরে যেতে হবে না। তারা নিরাপদে থাকবে।

সালমা জানান, মাদরাসা কিংবা মসজিদ সবই আমার কাছে একই। আমরা চাই মন্দির ও মসজিদ একটি চত্বরে থাক। এতে সবার সুবিধে। কোনো ছাত্র যদি রাম বা শিবের মূর্তি রাখতে চায় তাহলে আপত্তির কিছু নেই। স্কুলে বাচ্চারা প্রায়ই আবদার করে ক্লাসে রাম বা শিবের ছবি টাঙানো হোক। এবার থেকে তা রাখা যাবে।

সালমা আনসারির এই ঘোষণার পরই প্রবল সমালোচনা করেছেন এলাকার নেতারা। অর্জুন ভোলা নামে এক নেতা সংবাদমাধ্যমে বলেন, এটা একেবারেই তোষণের রাজনীতি। ওরা বলছে মসজিদের পাশাপাশি একটি মন্দিরও তৈরি করা হবে মাদরাসা চত্বরে। ওরা প্রথমে মসজিদ বানাবে। কিন্তু মন্দির বানাবে না। এসব মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে হিন্দুদের। এরকম আগেও হয়েছে। সূত্র: জিনিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.