Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভারত থেকে আসা নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ভারত থেকে আসা নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

By Saiful IslamJuly 7, 20213 Mins Read

ভারত থেকে আসা নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারতের দিল্লির উত্তর প্রদেশে বসবাস করা দুইরোহিঙ্গা পরিবাবের ৭ সদস্য অনুপ্রবেশ করে কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উখিয়ার কুতুপালং মধুরছরা ক্যাম্প-৩ এর ব্লক-জি/১ শেডের এফসিএন-১৫৫১৪১ নম্বর ধারি রহিমা খাতুনের ঘর হতে তাদের আটক করা হয়। ক্যাম্প সিআইসি তাদেরকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প এর অধীন ট্রানজিট সেন্টারে প্রেরণ করেছেন। কুতুপালং ক্যাম্পে কর্মরত কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক নাঈমুল হক এ তথ্য জানিয়েছেন।

আটক অনুপ্রবেশকারি রোহিঙ্গারা হলো, মিয়ানমারের আবিয়াব জেলার বুচিডং থানার কিয়াংবু এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে মোহাম্মদ আমিন (৩৫), তার স্ত্রী খতিজা বেগম (২৭) এবং মেয়ে বিবি হাফছা (১২) ও একই এলাকার ছলিম মাহাম্মুদের ছেলে আব্দুর রহমান (২৭), তার স্ত্রী সামজিদা (২৫) এবং ছেলে মোহাম্মদ ওমর (৫), মেয়ে ইয়াছমিন ফাতেমা (৮)। তারা ভারতের দিল্লীর উত্তর প্রদেশের ছম্ভল, মুরাদাবাদ এলাকায় বাস করতো। সেখানে তারা ইউএনএইচসিআর’র তালিকাভূক্ত শরণার্থী। মধুরছরা (ক্যাম্প-৩) এর ব্লক-জি/১ শেডের রহিমা খাতুন (স্বামী-মৃত শামসু আলাম) মোহাম্মদ আমিন ও আব্দুর রহমানের শ্বাশুড়ি।

আটকদের বরাত দিয়ে ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈমুল হক বলেন, আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন ২০১০ সালে মিয়ানমার হতে ভারতে যান। এরও বছর পাঁচেক আগে থেকে খতিজা ও সামজিদার মা রহিমা পরিবারসহ মিয়ানমার হতে ভারতে গিয়ে বসবাস করতেন। সেখানে আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন এর সাথে খতিজা ও সামজিদা’র বিয়ে হয়। ২০১৭ সালে মিয়ানমার হতে রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর রহিমা খাতুন তার মেয়ে রাবেয়া বেগম ও ৩ ছেলে ছানাউল্যা, রোকন উল্যা, মো. সেলিমকে নিয়ে ভারত হতে বাংলাদেশ এসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩ এর জি/১-ব্লকে আশ্রয় নেন। রহিমা খাতুন বাংলাদেশ থেকে ভারতে থাকা তার মেয়ে ও মেয়ের জামাইদের সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। রোহিঙ্গা আব্দুর রহমান ও মোহাম্মদ আমিন তাদের পরিবারসহ ভারতের দিল্লির ছম্ভল, মুরাদাবাদের বিকাশপুরী শরণার্থী ক্যাম্পের ইউএনএইচসিআর-এর নিবন্ধিত শরণার্থী হলেও সেখানে তারা কোনো রেশন সমগ্রী পেতো না। ফলে, রাজমিস্ত্রি’র কাজ করে সংসার চালাতো। সেখানে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার কোন সুযোগও ছিল না। তাই, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এ বসবাসকারী তাদের শ্বাশুড়ি রহিমা বেগমের সাথে যোগাযোগ করে ২৮ জুন ভারত হতে রওয়ানা দেয় তারা।

তিনি আরও জানান, সিলেটের মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৩০ জুন রাত ৮টায় তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। একই দিন মৌলভীবাজার হতে ১৬ হাজার টাকা মাইক্রোবাস ভাড়া নিয়ে রাত ১০টায় রওয়ানা দিয়ে ১ জুলাই সকাল ৭টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। চট্টগ্রাম হতে ৫ হাজার টাকায় পিকআপ ভাড়া করে ৫ জুলাই রাত ৮টার দিকে পৌঁছায় কুতুপালং বাজারে। সেখান থেকে খতিজা ও সানজিদার ভাই রোকন উল্যা তাদের ক্যাম্প-৩ এ তাদের মায়ের শেডে নিয়ে আসে।

তিনি আরও জানান, মঙ্গলবার খবর আসে ভারত থেকে দুটি রোহিঙ্গা পরিবার ক্যাম্পে অবস্থান নিয়েছে। এ খবরে মধুছড়া ক্যাম্প পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত রহিমার বাড়ি হতে তাদের আটক করে ক্যাম্প সিআইসির কার্যালয়ে নিয়ে যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

July 2, 2026
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026
Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

July 2, 2026

Latest News

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa