Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল কিনছে চীন
আন্তর্জাতিক

ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল কিনছে চীন

By জুমবাংলা নিউজ ডেস্কJune 24, 2022Updated:June 24, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় ভাঙা চালের শীর্ষ ক্রেতায় পরিণত হয়েছে চীন। এর আগে ভারত এসব চালের বেশির ভাগই আফ্রিকার দেশগুলোয় রফতানি করত। মূলত নিম্নমুখী উৎপাদনের কারণে চালের আমদানি বাড়িয়েছে চীন। এক্ষেত্রে গুণগত মান ও সাশ্রয়ী দামের কারণে ভারতীয় চাল চীনের ক্রেতাদের আমদানিতে আকৃষ্ট করছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল কিনছে চীন

Advertisement

বাণিজ্যিক তথ্য-উপাত্তে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে চীন তার প্রতিবেশী দেশটি থেকে ১৬ লাখ ৩৪ হাজার টন চাল আমদানি করে। এটি ভারতের মোট রফতানির ৭ দশমিক ৭০ শতাংশ।

এদিকে চীন ভারতের কাছ থেকে যে পরিমাণ চাল আমদানি করেছে তা ৯৭ শতাংশই ভাঙা চাল। অর্থাৎ ওই অর্থবছরে দেশটি ভারতের কাছ থেকে ১৫ লাখ ৭৬ হাজার টন ভাঙা চাল ক্রয় করে। ঊর্ধ্বমুখী চাহিদা মেটাতেই দেশটি থেকে বিপুুল পরিমাণ চাল আমদানি করা হয়।

তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে বাসমতি ও নন-বাসমতি মিলিয়ে ভারত ২ কোটি ১২ লাখ ১০ হাজার টন চাল রফতানি করে। ২০২০-২১ অর্থবছরের তুলনায় এ সময় ১৯ দশমিক ৩০ শতাংশ বেশি চাল রফতানি করা হয়। ওই সময় দেশটি ১ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টন চাল রফতানি করেছিল।

বিশ্লেষকরা বলছেন, এক বছরের ব্যবধানে চীনে ভারতের চাল রফতানি বেড়েছে ৩৯২ দশমিক ২০ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে যেখানে ৩ লাখ ৩১ হাজার টন রফতানি করা হয়েছিল, সেখানে ২০২১-২২ অর্থবছরে রফতানি বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৩৪ হাজার টনে।

২০২১-২২ অর্থবছরে ভারতের মোট চাল রফতানির ১৪ দশমিক ৭৩ শতাংশই এসেছে বাসমতি চাল থেকে। এ সময় বাসমতি চাল রফতানির পরিমাণ দাঁড়ায় ৩৯ লাখ ৪৮ হাজার টনে।

এ সময় নন-বাসমতি চালের বাজার হিস্যা ছিল ব্যাপক। এ চালের রফতানি দাঁড়ায় ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার টনে।

২০২১-২২ মৌসুমে ভারত ৮৩টি দেশে ৩৮ লাখ ৬৪ হাজার টন ভাঙা চাল রফতানি করে। এর মধ্যে সিংহভাগই রফতানি হয়েছে চীনে।

 বাণিজ্য বিশেষজ্ঞরা বলেন, নুডলস ও মদ তৈরিতে চীনের বাজারে ভারতীয় ভাঙা চালের ব্যাপক চাহিদা রয়েছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণেই চীনে ভারত থেকে বিপুল পরিমাণ ভাঙা চাল ক্রয় করেছে।

এছাড়া ভুট্টার মূল্যবৃদ্ধির কারণেও চীনের মিলগুলো বিকল্প শস্য হিসেবে চালের দিকে ঝুঁকছে। এ বিষয়ও চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে মনে করছেন কেউ কেউ।

কুকুর কেন গাড়ির চাকা ও বিদ্যুৎতের খুঁটিতে প্রস্রাব করে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa