Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক স্লাইডার

ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী

By Hasan MajorDecember 13, 2019Updated:December 13, 20192 Mins Read

ভারত সফর বাতিল করলেন জাপানের প্রধানমন্ত্রী

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন অনুমোদন নিয়ে সংঘর্ষ ছড়িয়েছে গোটা দেশে। এমন পরিস্থিতিতে দিল্লিতে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে।

ফরাসী সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিক সংখ্যক অভিবাসীদের নাগরিত্ব দেয়ার নতুন আইন বাস্তবায়নে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে শুক্রবার ভারত ও জাপান তাদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সফর বাতিল করেন।

গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এতে পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। বিক্ষোভকারীরা গুয়াহাটিতে বেশ কিছু গাড়িতে আগুন দিয়েছে।

নাগরিকত্ব সংশোধন আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি ছাড়াও মোদির নিজ রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, দক্ষিণ ও উত্তর পাঞ্জাবে বিক্ষোভ হয়েছে।

আগামী রবিবার আসামের গুহাহাটিতে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা ছিল।

এ নিয়ে ভারত বলছে, উভয় দেশের আলোচনায় সফরের বিষয়টি বাতিল করা হয়েছে। এদিকে টোকিও বলছে, উদ্ভুত পরিস্থিতিতে ভারতের প্রতিবেদনের পরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কলকাতার প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২০১৭ সালে ভারত ও জাপানের মধ্যে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়, যারমধ্যে উল্লেখযোগ্য হল উত্তর-পূর্ব ভারতে অর্থনৈতিক আধুনিকীকরণ। যোগাযোগ, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে উত্তর-পূর্বের রাজ্যগুলোর সঙ্গে জাপানের সম্পর্ক আরও নিবিড় করে তোলা।

উত্তর-পূর্বের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াহাটিকে কেন্দ্র করে ওই চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে বিক্ষোভের মুখে সবকিছু বিবেচনায় বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এর পরে বৈঠক কবে হবে বা আসাম থেকে সরিয়ে অন্য কোথাও নেয়া হবে কিনা, তা নিয়েও দু’পক্ষের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সোমবার লোকসভায় এ বিল পাস হয়। পরে বুধবার রাজ্যসভায় এটি অনুমোদনের পরেই সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়। এছাড়া প্রচুর সংখ্যক সেনা মোতায়েন করা হয়। হাজারের বেশি বিক্ষোভকারী কারফিউ ভেঙ্গে রাস্তায় বেরিয়ে পড়েন। এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে বৃহস্পতিবার পুলিশের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানায়। এদিকে বৃহস্পতিবার রাতেই বিলটি স্বাক্ষর করেছেন দেশটির রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa