Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভাষা নিয়ে করা অমিত শাহের বক্তব্যে গোটা দেশে তোলপাড়
আন্তর্জাতিক

ভাষা নিয়ে করা অমিত শাহের বক্তব্যে গোটা দেশে তোলপাড়

By Saleh MohammadSeptember 15, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, এক রাষ্ট্র ও এক ভাষা চাই। আর সেই ভাষা হোক হিন্দি। তিনি বলেছেন,ভারতে বহু ভাষা রয়েছে। প্রত্যেকটির গুরুত্ব রয়েছে।

ভাষা নিয়ে করা অমিত শাহের বক্তব্যে গোটা দেশে তোলপাড়কিন্তু দেশের একটি ভাষা থাকা প্রয়োজন, যাকে বিশ্ব স্বীকৃতি দেবে ভারতীয় ভাষা হিসেবে। যদি কোনও ভাষা দেশকে বাঁধতে পারে, তা হিন্দি। এদিকে অমিত শাহের এই মন্তব্যে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভারতে জুন মাসে জাতীয় শিক্ষা নীতির খসড়ায় হিন্দিকে বাধ্যতামূলক করার সুপারিশ নিয়ে বিক্ষোভ দেখা গিয়েছিল। অমিতের ওই বক্তব্য ঘিরেও একই অবস্থা দেখা গেছে।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন, পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী থেকে শুরু করে বাম নেতারা— এক সুরে অমিতের বক্তব্যের বিরোধিতা করেছেন।

Advertisement

এম কে স্ট্যালিন বলেছেন, নরেন্দ্র মোদির উচিত অমিত শাহের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া। না হলে ডিএমকে আর একটি ভাষা আন্দোলনের প্রস্তুতি নেবে। এটা ইন্ডিয়া না কি হিন্দিয়া?

টুইটারে মমতা লিখেছেন, আমাদের উচিত সব ভাষা, সংস্কৃতিকে সমান ভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি, কিন্তু মাতৃভাষাকে ভোলা উচিত নয়।

সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে দক্ষিণ ভারতে। রাস্তায় নেমেছে কর্নাটকের একাধিক সংগঠন। এর মধ্যেই স্ট্যালিনের মন্তব্য, তামিলনাড়ুর মানুষের রক্তে হিন্দি নেই। রেল, পোস্ট অফিসে নিয়োগ পরীক্ষায় হিন্দি বাধ্যতামূলক করার প্রশ্নেও আমরা সরব হয়েছিলাম।

কুমারস্বামী টুইট করে বলেছেন, আজ দেশ জুড়ে হিন্দি দিবস পালন করছে কেন্দ্রীয় সরকার। সরকারি ভাষা হিসেবে কবে হিন্দির সঙ্গে কন্নড় ভাষা দিবসও পালিত হবে?
কংগ্রেস বলেছে, ত্রি-ভাষা তত্ত্বের সঙ্গে সংঘাতে যাওয়া ঠিক নয়। ভাষা আবেগের বিষয়।

সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের প্রশ্ন, গুজরাট হাইকোর্ট যখন বলেছিল, গুজরাটিদের জন্য হিন্দি বিদেশি ভাষা, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কেন প্রতিবাদ করেননি? তাঁরা এখন হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞদের মতে, এ সব আরএসএসের ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্তান’ নীতিরই অংশ।

সমাজবিজ্ঞানী আশিস নন্দী বলেন, ভাষাপ্রেম যে কী, তা অমিত শাহের পক্ষে বোঝা সম্ভব নয়। দেশকে হিন্দি দিয়ে বাঁধার কথা বলছেন, কিন্তু আসলে তা বিভাজনের দিকেই যাবে।
২০১১ সালের আদমশুমারীর তথ্য বলছে, ভারতে ১০ জনের মধ্যে ৬ জনেরই মাতৃভাষা হিন্দি নয়।

সূত্র : আনন্দবাজার

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa