Advertisement

স্পোর্টস ডেস্ক : ভাসমান তরীতে প্রেমিকার আঙুল  আংটি পরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ইন্সটাগ্রামে সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে ছবি দিয়ে ভারতীয় ক্রিকেটার ঘোষণা করলেন, ‘ম্যায় তেরা, তু মেরি জানে সারা হিন্দুস্তান।’ বাংলায় তর্জমা করলে, ‘আমি তোর, তুই আমার, জানে গোটা দেশ’। হার্দিক-নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিকের সঙ্গে প্রেমপর্ব চালাচ্ছিলেন ২৬ বছরের হার্দিক পান্ডিয়া। বুধবার, ২০২০ সালের প্রথম দিনেই নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিলেন হার্দিক-নাতাশা। ভাসমান তরীতে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু মুড়ে বান্ধবীর আঙুলে আংটি পরালেন ক্রিকেটার। এরপর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার প্রকাশ করেন পান্ডিয়া। ভিডিয়োটি পোস্ট করেছেন নাতাশা। জমিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

 

View this post on Instagram

 

Forever yes 🥰💍❤️ @hardikpandya93

A post shared by 🎀Nataša Stanković🎀 (@natasastankovic__) on

পিঠের চোটের কারণে আপাতত দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টিটোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। আসন্ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজেও  তিনি দলে ঠাঁই পাচ্ছেন না। তবে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাবেন অলরাউন্ডার। ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। অক্টোবরে লন্ডনে শল্য চিকিত্সা করাতে হয়েছে তাঁকে। হার্দিক নিজে বলেছিলেন,”টিটোয়েন্টি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চান। সে কারণে সার্জারির সিদ্ধান্ত।”

 

View this post on Instagram

 

Mai tera, Tu meri jaane, saara Hindustan. 👫💍 01.01.2020 ❤️ #engaged

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.