Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home Bangladesh breaking news ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন
Bangladesh breaking news অপরাধ-দুর্নীতি ঢাকা বিভাগীয় সংবাদ

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

By Tarek HasanMay 21, 2026, 6:38 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

বিশেষ প্রতিনিধি: রাজধানীর খিলক্ষেত এলাকার বহুল আলোচিত চিহ্নিত চাঁদাবাজ মোঃ মামুন (৪৪) কে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। বুধবার (২১ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চাঁদাবাজ মামুন

পুলিশ সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানার এফআইআর নং-২৭, তারিখ ২৫ এপ্রিল ২০২৬ এবং জি আর নং-৯২ মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত মামুনের পিতা মৃত ইদ্রিস আলী এবং মাতা মোসাঃ ফিরুজা বেগম। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাহমুদপুর গ্রামের মরহুম ইদ্রিস আলী মেম্বার বাড়ি। বর্তমানে তিনি খিলক্ষেত থানাধীন মধ্যপাড়া এলাকার খ-৩১ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় ব্যবসায়ী, পথচারী, হকার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে খিলক্ষেত ফুটওভার ব্রিজ, বাসস্ট্যান্ড, রেলক্রসিং ও খিলক্ষেত বাজারকেন্দ্রিক একটি চাঁদাবাজ চক্রের নেতৃত্ব দিতেন মামুন। বিশেষ করে ফলের দোকান, ভাসমান হকার, ফুটপাতভিত্তিক ব্যবসায়ী এবং অস্থায়ী দোকানিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক খিলক্ষেত বাজারের এক ফল ব্যবসায়ী বলেন, “এখানে ব্যবসা করতে হলে মামুনের লোকজনকে টাকা দিতেই হতো। জায়গা বুঝে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হতো। টাকা না দিলে দোকান বসাতে নানা সমস্যা তৈরি করা হতো।”

আরেক দোকানদার বলেন, “খিলক্ষেত বাজারের কোন জায়গায় কে দোকান বসাবে, কে বসতে পারবে না—এসব অনেকটা মামুনের নিয়ন্ত্রণেই ছিল। ফুটওভার ব্রিজের আশপাশেও তার লোকজন নিয়মিত ঘুরে ঘুরে টাকা তুলত।”

স্থানীয় সূত্রগুলোর দাবি, বিভিন্ন খাত থেকে প্রতিদিন কমপক্ষে ৪০ হাজার টাকার মতো চাঁদা আদায় করা হতো। শুধু ব্যবসায়ী নয়, ফুটওভার ব্রিজ এলাকায় অবস্থান করা ভিক্ষুকদের কাছ থেকেও নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে সেখানে অবস্থান করতে দেওয়া হতো না।

খিলক্ষেতের কয়েকজন বাসিন্দা জানান, মামুন নিজেকে খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের “প্রভাবশালী নেতা” হিসেবে পরিচয় দিতেন। রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করেন তিনি। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর তার কর্মকাণ্ড আরও প্রকাশ্য ও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আরও একটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। এলাকাবাসীর দাবি, কথিত এই চাঁদাবাজ মামুন খিলক্ষেত থানা বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সরাসরি আশীর্বাদপুষ্ট হওয়ায় দীর্ঘদিন ধরেই তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট নেতার বক্তব্য পাওয়া যায়নি।

এলাকার একাধিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে পূর্বাচল আর্মি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। ওই ঘটনার পর কিছুদিন আড়ালে থাকলেও পরে আবারও এলাকায় সক্রিয় হয়ে ওঠেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজির টাকায় মামুন ইতিমধ্যে গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। কয়েক বছর আগেও সাধারণ জীবনযাপন করলেও এখন তার আর্থিক অবস্থায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে অল্প সময়েই তিনি একটি শক্তিশালী বলয় গড়ে তুলেছিলেন।

খিলক্ষেত বাজারের এক ব্যবসায়ী বলেন, “অনেকেই ভয় পেয়ে মুখ খুলতে চাইত না। কারণ প্রতিবাদ করলে দোকানে হামলা, ভয়ভীতি কিংবা ব্যবসা বন্ধ করে দেওয়ার আশঙ্কা থাকত।”

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “ফুটপাত ও সড়ক দখলকে কেন্দ্র করে খিলক্ষেতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তার পেছনে এই চক্রের বড় ভূমিকা ছিল। সাধারণ মানুষ ঠিকমতো হাঁটতেও পারত না।”

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে খিলক্ষেত ফুটওভার ব্রিজ, বাসস্ট্যান্ড ও রেলক্রসিং এলাকা হকার ও ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছিল। সে সময় এলাকাবাসী উদ্যোগটিকে স্বাগত জানালেও পরে সেটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ, মামুনের নেতৃত্বাধীন চাঁদাবাজ চক্রের কারণেই সরকারি সেই উদ্যোগ কার্যকরভাবে টেকেনি।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, “কোনো সাইনবোর্ডেই কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। সমগ্র খিলক্ষেত এলাকাকে নিরাপদ, নির্ভিঘ্ন ও মাদকমুক্ত করার লক্ষ্যে দিন-রাত কাজ করছে খিলক্ষেত থানা পুলিশ। ইনশাআল্লাহ সবার সহযোগিতা থাকলে জন-প্রত্যাশার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।”

তিনি আরও বলেন, “অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক কিংবা অন্য কোনো পরিচয় বিবেচনা করা হবে না। খিলক্ষেত এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

মামুনের গ্রেফতারের খবরে খিলক্ষেত বাজার ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেকেই এটিকে দীর্ঘদিনের ভয় ও আতঙ্কের অবসানের সূচনা হিসেবে দেখছেন। তবে এলাকাবাসীর দাবি, শুধু একজনকে গ্রেফতার করলেই হবে না; তার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।

স্থানীয়দের ভাষ্য, খিলক্ষেতের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্রিক এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চাঁদাবাজি চললেও অনেকেই ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পেতেন না। মামুনের গ্রেফতারের পর এখন অনেকেই আশা করছেন, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

আরও পড়ুনঃ ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

খিলক্ষেতের সাধারণ ব্যবসায়ী, পথচারী ও বাসিন্দাদের প্রত্যাশা—এই গ্রেফতার যেন শুধু একটি বিচ্ছিন্ন অভিযান হয়ে না থাকে; বরং দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলবাজি, ভয়ভীতি ও সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের সংস্কৃতির বিরুদ্ধে একটি কার্যকর ও স্থায়ী পদক্ষেপে পরিণত হয়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ওসি সোহরাব আল হোসাইন খিলক্ষেত চাঁদাবাজ মামুন
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
কন্ট্রাক্ট ম্যারেজ

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই: হাইকোর্ট

May 21, 2026, 6:20 PM Asia/Dhaka
শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

May 21, 2026, 5:37 PM Asia/Dhaka
দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

May 21, 2026, 5:34 PM Asia/Dhaka
Latest News
কন্ট্রাক্ট ম্যারেজ

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা চলতে বাধা নেই: হাইকোর্ট

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

অভিনেতা চাষী আলম

আবারও পুত্রসন্তানের বাবা হলেন অভিনেতা চাষী আলম

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

প্রবাসী আয়

ঈদ ঘিরে প্রবাসী আয়ে সুখবর, ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বাংলাদেশ

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp