Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ভিসি নাসির উদ্দিনের পদত্যাগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

ভিসি নাসির উদ্দিনের পদত্যাগ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

By Sazzad Hossainসেপ্টেম্বর 30, 20192 Mins Read

image-89173-1569855900

Advertisement

জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগপত্র হাতে পেয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে ওই পদত্যাগপত্র শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা তার (ভিসি নাসিরউদ্দিন) পদত্যাগপত্র পেয়েছি। এখন আইনগত প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী সেটি যেভাবে প্রক্রিয়া করা দরকার আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।

ভিসি নাসির উদ্দিনের বিরুদ্ধে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে প্রত্যাহারের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর পরদিনই তিনি পদত্যাগের আবেদন করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বের অনেক অভিজ্ঞতা থাকে। এসব বিষয় বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দিয়ে থাকেন। তারপরও কোথাও কোথাও ভিসিদের নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা সে সমস্যা সমাধানের চেষ্টা করি।

উল্লেখ্য, ভিসি নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিক স্খলন বিষয় খতিয়ে দেখতে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে ইউসিজি। কমিটিকে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র আন্দোলনের প্রকৃত ঘটনা এবং বর্তমান অবস্থা সম্পর্কে সামগ্রিক তথ্যাদি সংগ্রহ করে প্রতিবেদন দাখিলের অনুরোধ করা হয়।

ইউজিসি সদস্য ড. মুহাম্মদ আলমগীরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে গিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি নাসিরউদ্দিনের শিক্ষক, কমকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বক্তব্য গ্রহণ করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa