Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভীষণ বেকায়দায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

ভীষণ বেকায়দায় পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

By Protik HossainOctober 22, 2019Updated:October 22, 20192 Mins Read

Benjamin-Netanyahu

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভীষণ বেকায়দায় পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দফা নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে ব্যর্থতা প্রকাশ পেয়েছে। ইসরাইলের প্রেসিডেন্ট তাকে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতা করে সরকার গঠনের সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু এ সময়ের মধ্যে তিনি সরকার গঠন করতে পারেননি। খবর বিবিসির।

নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ায় সরকার গঠন করা থেকে সরে দাঁড়ালেন তিনি। নেতানিয়াহু পিছু হটায় সরকার গঠনের সুযোগ চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দলের হাতে।

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সরকার গঠন করতে পারছেন না বলে জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় এক দশক নেতানিয়াহু ক্ষমতায়।

এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। তার প্রতিপক্ষ বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট দলকে এখন সরকার গঠনে আমন্ত্রণ জানাচ্ছেন ইসরায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন।

বেনি গান্টজের দলকে নিয়েও ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহু চেষ্টা করেছিলেন। তবে গান্টজের দল তাতে রাজি হয়নি। ঘোষণায় নেতানিয়াহু বলেছেন, যৌথ সরকার গঠনে তিনি বারবার চেষ্টা করলেও পারেননি।

এর আগে এ বছরের ৯ এপ্রিল অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর দলসহ কোনো দলই সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দ্বিতীয় দফায় ১৭ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়।

ইসরায়েলের ইতিহাসে এই প্রথম এক বছরে দুবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ১২০টি আসনে ৩১টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে।

দুবারই নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির সঙ্গে বেনি গান্টজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইটের হাড্ডাহাড্ডি লড়াই হয়। এপ্রিলের ভোটে নেতানিয়াহুর লিকুদ পার্টি ৩৬টি আসন পেয়েছিল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্টজের ব্লু অ্যান্ড হোয়াইট পেয়েছিল ৩৫টি আসন। সেপ্টেম্বরের নির্বাচনে লিকুদ পার্টি ৩২ এবং ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন পায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa