Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভুট্টার সঙ্গে সবজি ও মসলার চাষ, সফল শিক্ষক মাসুক
পজিটিভ বাংলাদেশ

ভুট্টার সঙ্গে সবজি ও মসলার চাষ, সফল শিক্ষক মাসুক

By rskaligonjnewsApril 15, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামে ভুট্টার সঙ্গে আলু, পেঁয়াজ ও ধনিয়া চাষ হয়েছে। ওই গ্রামের বাসিন্দা মাসুক আহমেদ বাড়ির পাশে প্রায় ২ বিঘা জমিতে ভুট্টার সাথী ফসল হিসেবে এই তিনটি ফসল আবাদ করে ভালো ফলন পেয়েছেন বলে জানিয়েছেন।

ভুট্টার সঙ্গে সবজি ও মসলার চাষ, সফল শিক্ষক মাসুক

মাসুক আহমেদ জানান, তিনি শিক্ষকতা করেন। অবসরে তিনি জমি চাষাবাদ করার সিদ্ধান্ত নেন। বাড়ির পাশে প্রায় ২ বিঘা জমিতে ফসল চাষের জন্য উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লক থেকে পরামর্শ নেন তিনি। কৃষি ব্লকের পরামর্শে তিনি জমিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্টা প্রদর্শনী করেন। পাশাপাশি সাথী ফসল হিসেবে আলু, পেঁয়াজ ও ধনিয়ার চাষ করেন। ধনিয়া, আলু ও পেঁয়াজের ভালো ফলন হয়েছে। ভালো ফলন হয়েছে ভুট্টারও। খেত থেকে ভুট্টা সংগ্রহ করতে আরও কিছু সময় লাগবে। এই কাজে তার প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এখান থেকে লাখ টাকার বেশি ফসল পাওয়ার আশা করছেন তিনি।

স্থানীয় কৃষকরা জানান, তাদের জমিতেও আগাম জাতের ভুট্টার চাষ করা হয়েছে। ভুট্টা অল্প খরচে লাভজনক হওয়ায় বিকল্প হিসেবে অন্য ফসলের পাশাপাশি এ ফসলটি চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়রা। উন্নত জাতের ভুট্টায় প্রতি হেক্টরে প্রায় ৯ মেট্রিক টন ফলন পাওয়ার আশা রয়েছে। বাজারেও খাদ্যপণ্যটির দাম ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে ফসলটির।

বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীম বলেন, এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। চলতি রবি মৌসুমে ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হয়েছে এ ব্লকে। এখানে শিক্ষক মাসুক আহমেদকে পরামর্শ দিলে তিনি জমি আবাদ করে প্রদর্শনীর মাধ্যমে ভুট্টার বীজ রোপণ করেন। ভুট্টার ফাঁকে ফাঁকে রোপণ করেন পেঁয়াজ, আলু ও ধনিয়া। চমৎকার ফলন পেয়ে তিনি আনন্দিত।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। তাই কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন। কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা এবার জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল পুষ্টি সমৃদ্ধ দানাদার জাতীয় ভুট্টা চাষ করেছেন। ভুট্টার রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন।

বুয়েট থেকে টেসলায় রিফাত

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
চাষ পজিটিভ বাংলাদেশ ভুট্টার মসলার মাসুক শিক্ষক সঙ্গে সফল সবজি
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.