জুমবাংলা ডেস্ক : ভুয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে করে শ্বশুর বাড়ির লোকের হাতে আটক হয়ে শিপন নামে এক যুবক শিকলবন্দী হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে সভুকুড়া গ্রামে।

ভুয়া সৈনিক

Advertisement

জানা যায়, ভূয়া সৈনিক শিপন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গ্রামের মোন্নাফ আলীর ছেলে।

শিপন মিয়া বলেন, সে সোশ্যাল মিডিয়া ‘শিপন মিয়া’ নামে আইডি খোলে ভূয়া সৈনিক পোশাক ও পরিচয় দিয়ে এক বছর আগে তিন লক্ষ টাকা যৌতুক নিয়ে গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদা পাড়া গ্রামের জমির উদ্দিন পাখীর মেয়েকে বিয়ে করেন। একইভাবে তিন মাস পর গত ৮মাস আগে একই উপজেলার সভুকুড়া গ্রামে দেলোয়ারের মেয়েকে ২য় বার বিয়ে করেন। পরবর্তীতে মেয়ের বাবা বিষয়টি মেনে নিলে ১০ লক্ষ টাকা যৌতুক হাতিয়ে নেন তিনি।

২৩ দিনে প্রবাসী আয় যত কোটি ডলার

ভূয়া সৈনিক পরিচয়ে একাধিক বিয়ে খবরটি সভুকুড়া গ্রামের ২য় স্ত্রীর পরিবারের লোকজন জানতে পারে। পরে কৌশলে ভূয়া সৈনিক জামাইকে শনিবার ডেকে তাকে উচিত শিক্ষা দিতে শিকলবন্দী অবস্থায় আটক করে করে রাখা রয়েছে। পাহারায় রয়েছে গ্রাম্য পুলিশ। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোয়ালের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.