Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভুলে রাস্তা হারিয়ে ফেলল বিমান, তারপর যা ঘটল…
আন্তর্জাতিক

ভুলে রাস্তা হারিয়ে ফেলল বিমান, তারপর যা ঘটল…

By Saiful IslamDecember 24, 20202 Mins Read

ভুলে রাস্তা হারিয়ে ফেলল বিমান, তারপর যা ঘটল…

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অনেক সময় এমন হয় যে কোনো স্থলপথের গাড়ি রাস্তা ভুল করে অনেক দূরে চলে গেছে। কিন্তু এবার যা ঘটেছে তা আসলেই অন্যরকম একটি ঘটনা। আকাশপথে একটি বিমান ভুল করে অন্য গন্তব্যে চলে গেছে। তাও আবার ৪০০ কি.মি. দূরে।

এ ঘটনায় যাত্রীদের কোনো দোষ ছিল না কারণ, তারা ঠিক বিমানটিতেই উঠেছিল। কিন্তু কর্তৃপক্ষের ভুলের কারণে নিজেদের গন্তব্য থেকে ৪০০ কিলোমিটার দূরের শহরে যেতে হয়েছে যাত্রীদের। শুনতে অবাক লাগলেও এমনটাই কিন্তু ঘটেছে নেপালে।

দেশটির অভ্যন্তরীণ বিমানসংস্থা ‘‌বুদ্ধ এয়ার’ কর্তৃপক্ষের নিজস্ব ভুলের কারণে ৬৬ জন যাত্রী নিজেদের গন্তব্যে যাওয়ার বদলে পৌঁছান অনেক দূরের এক শহরে যা গন্তব্য থেকে ৪০০ কিলোমিটার দূরে। আর এ ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে।‌

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৬ জন যাত্রীকে নিয়ে বুদ্ধ এয়ারওয়েজের একটি বিমান উত্তর-পশ্চিমের শহর পোখারার উদ্দেশে রওনা হয়। কিন্তু সবার অজান্তেই সেটি চলে যায় দেশের দক্ষিণ অংশের শহর জনকপুরে। যা কি না পোখারা থেকে ৪০০ কিলোমিটার দূরে। যা দেখে অবাক হয়ে যান যাত্রীরাও।

কিন্তু কেন এমন হল? এ বিষয়ে‌ সংস্থার এক শীর্ষ কর্মকর্তা সাক্ষাৎকারে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি এবং নির্দিষ্ট কিছু বিধি বা নিয়ম না মানার কারণেই এই ঘটনা ঘটতে পারে।’ তবে তিনি জানান, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হবে। এই ঘটনা কীভাবে ঘটল?‌ দোষ কার?‌ সেগুলোও দেখা হবে।‌

এদিকে, ঘটনার আকস্মিকতায় যাত্রীরা স্তম্ভিত হয়ে গেলেও বড়সড় কোনও ঝামেলা ঘটেনি। বিশেষ অনুমতি নিয়ে পরের একটি বিমানে সবাইকেই জনকপুর থেকে পোখারায় পৌঁছে দেওয়া হয়। তবে বিমানসংস্থার এই ত্রুটির জন্য গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে এই ধরনের ঘটনা এড়াতে কর্মীদের আরও ভালোভাবে প্রশিক্ষণও দেওয়া হবে।

তবে এটিই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজের মতো সংস্থার একটি বিমানও একইরকম গণ্ডগোল করেছিল। লন্ডন থেকে ডাসেলডর্ফে যাওয়ার পথে বিমান পৌঁছে গিয়েছিল এডিনবরাতে।

সূত্র: ডেইলি মেইল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa