
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। পরে গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে হেলিকপ্টার ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে পৌঁছান।
জানা যায়, বাহ্মণবাড়িয়ার বাসিন্দা সুইজারল্যান্ডফেরত আলাউদ্দিন সকালে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ঢাকার বিমানবন্দর স্টেশনে অপেক্ষায় ছিলেন। কিন্তু তিনি ভুল করে ময়মনসিংহগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে উঠে পড়েন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। খবরটি শুনে খোঁজ নিয়ে জানতে পারি ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক ভুল করে গফরগাঁওয়ে চলে আসেন। পরে তিনি গফরগাঁও সরকারি কলেজ মাঠ থেকে ভাড়া হেলিকপ্টারে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



