আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কলম্বিয়ায় মঙ্গলবার কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ৩৪ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

Advertisement
স্থানীয় কর্মকর্তা কার্লোস মায়া বলেন, ‘আমরা এ ভূমিধসে ১৪ জনের মৃত্যুর এবং ৩৪ জন আহত হওয়ার খবর পেয়েছি।’
জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, উদ্ধার দল জীবিতদের সন্ধানে কাদামাটি সরিয়ে ফেলার কাজ অব্যাহত রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



