Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ভেনিজুয়েলায় রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 7, 2020Updated:জানুয়ারি 7, 20202 Mins Read

ভেনিজুয়েলায় রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি রুশ সমর্থনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কারাকাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সোমবার যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন কর্মকর্তা এ বিষয়ে সতর্ক করেন। খবর এএফপি’র।

মাদুরো ২০১৮ সালের নির্বাচনে পুনঃর্নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার সরকারের ওপর অবরোধ আরোপ এবং একে স্বৈরাচারী হিসেবে অভিহিত করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভেনিজুয়েলান দূত এলিয়ট আব্রামস সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিরিক্ত অবরোধ, ব্যক্তির ওপর অবরোধ এবং অর্থনৈতিক অবরোধের কথা বিবেচনা করছি। এসব অবরোধের মাধ্যমে আরো চাপ সৃষ্টি সম্ভব বলে মনে করছি।’

যুক্তরাষ্ট্র ঠিক কি ধরণের অবরোধ আরোপ করবে সে সম্পর্কে আব্রামস স্পষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেন, ভেনিজুয়েলার প্রতি রুশ সমর্থনের প্রতি যুক্তরাষ্ট্র গভীর দৃষ্টি রাখছে।

আব্রামস বলেন, রাশিয়া মূলত ভেনিজুয়েলার ‘তেল অর্থনীতির’ প্রতি আগ্রহী। তবে বিগত বছরগুলোতে মস্কোর ওপর মাদুরো ক্রমান্বয়ে নির্ভরশীল হয়ে উঠেছে।

আব্রামস বলেন, ‘বর্তমানে ভেনিজুয়েলার তেলের ৭০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।

তিনি বলেন, ‘সে কারণে রাশিয়ার ভূমিকা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

এদিকে বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মাদুরোকে চাপ দেয়ার ব্যাপারে রাশিয়া জড়িত কিনা সে সম্পর্কে আব্রামস তার ধারণার কথা কিছু বলেননি।

ওয়াশিংটন ভেনিজুয়েলার বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় সংসদকেই একমাত্র গণতান্ত্রিক সংস্থা বলে বিবেচনা করছে।

পুলিশ রোববার বিরোধী দলীয় নেতা এবং স্ব- ঘোষিত অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট জুয়ান গোয়াইদোকে সংসদে প্রবেশ করতে দেয়নি। তার অনুপস্থিতিতে বিরোধী আইন প্রনেতা লুইস পারা নিজেকে স্পীকার ঘোষণা করেছেন।

মাদুরো মূলত ক্ষমতায় থাকলেও গুয়াইদোও নিজেকে প্রেসিডেন্ট দাবি করলে যুক্তরাষ্ট্রসহ প্রায় ৫০ টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া, উত্তর কোরিয়া এবং কিউবা মাদুরোকে সমর্থন দিয়ে যাচ্ছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa