Advertisement
জুমবাংলা ডেস্ক : ভেনেজুয়েলায় একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। খবর সিএনএন, আল জাজিরা

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে অবস্থিত ওই স্বর্ণের খনিটি বেআইনিভাবে পরিচালিত। মঙ্গলবার এতে মাটির দেয়াল ধসে পড়ায় অন্তত ২৩ জন নিহত হয়। দুর্ঘটনার সময় খনিতে বহু মানুষ কাজ করছিলেন।

স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিগা বলেছেন, দেশের বলিভার প্রদেশের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত উন্মুক্ত স্বর্ণের খনি থেকে প্রায় ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রায় ২০০ জন লোক সেসময় খনিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। যেখানে এই খনিটি অবস্থিত সেখানে পৌঁছাতে হলে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টার নৌকায় ভ্রমণ করতে হয়।

বলিভার প্রদেশের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেছেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই অঞ্চলটি লা প্যারাগুয়া থেকে চার ঘণ্টা দূরত্বে এবং রাজধানী কারাকাসের ৭৫০ কিলোমিটার (৪৬০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

মঙ্গলে যাওয়ার সুযোগ দিচ্ছে নাসা, সঙ্গে মিলছে মোটা অঙ্কের বেতনও!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.