Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক স্লাইডার

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে রাখবে যুক্তরাষ্ট্র

By Arif ArmanJanuary 8, 20263 Mins Read

অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে রাখবে

Advertisement
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে রাখবে এবং সেই বিক্রির অর্থ কীভাবে ব্যবহার হবে, তা নির্ধারণ করবে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দক্ষিণ আমেরিকার দেশটিতে নিয়ন্ত্রণ আরও সংহত করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

বুধবার (০৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানায়, তারা বৈশ্বিক বাজারে ভেনেজুয়েলার তেল ‘বাজারজাতকরণ শুরু করেছে’ এবং এসব বিক্রির সব অর্থ প্রথমে বিশ্বস্বীকৃত ব্যাংকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত হিসাবে জমা হবে।

বিভাগটি আরও জানায়, “এই অর্থ যুক্তরাষ্ট্র সরকার তার বিবেচনায় আমেরিকান জনগণ ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করবে।”

বিবৃতিতে বলা হয়, “এই তেল বিক্রি তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে আনুমানিক ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়া অনির্দিষ্টকাল চলবে।”

এর কয়েক ঘণ্টা পর তেল বিক্রির অর্থ কীভাবে ব্যয় হতে পারে—সে বিষয়ে মন্তব্য করেন ট্রাম্প নিজেই। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলা নাকি এই অর্থ দিয়ে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য কেনার বিষয়ে সম্মত হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “আমাকে এইমাত্র জানানো হয়েছে, আমাদের নতুন তেল চুক্তি থেকে পাওয়া অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধু আমেরিকান তৈরি পণ্যই কিনবে।”

তিনি বলেন, “এর মধ্যে থাকবে—আমেরিকান কৃষিপণ্য, যুক্তরাষ্ট্রে তৈরি ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি; পাশাপাশি ভেনেজুয়েলার বিদ্যুৎ গ্রিড ও জ্বালানি অবকাঠামো উন্নয়নের সরঞ্জাম।”

এই ঘোষণা আসে এমন এক সময়, যখন গত শনিবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে—যাকে আইন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ভেনেজুয়েলাকে ‘চালিয়ে নেওয়ার’ পরিকল্পনা করছে এবং দেশটির বিপুল তেল মজুদের নিয়ন্ত্রণ নেবে। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, কারাকাস ওয়াশিংটনের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে।

এর অংশ হিসেবে ভেনেজুয়েলার বিরুদ্ধে আংশিক মার্কিন নৌ অবরোধ আরোপ করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহনের অভিযোগে কয়েকটি জাহাজ জব্দ করা হয়েছে।

বুধবারের আগেই যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট দুটি জাহাজ জব্দ করে—এর মধ্যে উত্তর আটলান্টিকে থাকা একটি রাশিয়ার পতাকাবাহী জাহাজও রয়েছে—যেগুলো নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে বলে অভিযোগ।

এই জব্দের ঘটনাগুলো এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের কাছে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করছিলেন।

ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার জানান, বেশিরভাগ রিপাবলিকান ট্রাম্পের পদক্ষেপকে সমর্থন করেছেন; তবে ডেমোক্র্যাটরা নানা প্রশ্ন তুলেছেন।

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ফিশারের ভাষ্য, এসব প্রশ্নের মধ্যে রয়েছে—“ভেনেজুয়েলায় এই অভিযান কতদিন চলবে, এর ব্যয় কত হবে, সেখানে আদৌ কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে কি না এবং ভেনেজুয়েলার প্রতিক্রিয়া কী।”

তিনি আরও বলেন, “দিন শেষ হওয়ার আগেই সবাইকে নিজেদের পক্ষে আনার আশা করছে ট্রাম্প প্রশাসন।”

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন সামাজিক মাধ্যমে লেখেন, বুধবারের ব্রিফিং তাঁর কল্পনার চেয়েও ‘খারাপ’ ছিল।

তিনি বলেন, “মনে হচ্ছে ভেনেজুয়েলাকে ‘চালানোর’ ট্রাম্পের গোপন পরিকল্পনা সম্পর্কে আমেরিকান জনগণের চেয়ে তেল কোম্পানির নির্বাহীরা বেশি জানেন। এখনই প্রকাশ্য সিনেট শুনানি দরকার।”

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কয়েক মাসব্যাপী চাপ প্রয়োগ অভিযানের অংশ। নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে মামলা রয়েছে, যা তিনি অস্বীকার করে আসছেন।

সূত্র: আল-জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ইসকন মুখপাত্র

    বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

    June 29, 2026
    চীন

    জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

    June 29, 2026
    Vumi

    এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

    June 29, 2026

    Latest News

    ইসকন মুখপাত্র

    বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

    চীন

    জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

    Vumi

    এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

    জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

    USA

    বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

    ইরান

    ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

    গরুর মাংস

    ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

    তাপপ্রবাহ

    শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

    ভূমিকম্প

    ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

    pmo

    উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa