Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা পরিষদের অর্থায়নে (সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে) নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্ধোধন করা হয়।

আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু ইফসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণকারী শহীদদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.