জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিসাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১০ অক্টোবর) দিনগত রাত ১২ টা ২০ মিনিটে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

মৃত জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান তিনি।

৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন তার শারীরিক অসুস্থতার কথা জানান । এ সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। একটু পরেই পরে তিনি ভোট কেন্দ্রের মধ্যেই ঢলে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নে উত্তাপ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নে গত কয়েক দিন ধরে ইউনিয়নে আওয়ামী লীগ, জাসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তেজনা চলে আসছে।

প্রসঙ্গত, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে এবং ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.