Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ভোলায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১৩
জাতীয় স্লাইডার

ভোলায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১৩

By Arif ArmanJanuary 26, 20262 Mins Read

১৩ জন আহত

Advertisement
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজারসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানায়, ঘটনার খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম জানান, পক্ষিয়া ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ওই ইউনিয়নের জামায়াত একটি মিছিল বের করে। মিছিলকারীরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারকে তুলে নিয়ে মারধর করেন। খবর পেয়ে বিএনপির অন্তর মাতাব্বর, লিমন মাতাব্বর, রাজু ও মামুন তাকে উদ্ধার করতে গেলে হামলার শিকার হন। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় জসিম মাতাব্বরসহ ছয়জন আহত হন।

অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজারের দলীয় কার্যালয় থেকে জামায়াত একটি মিছিল বের করে। এ সময় বিএনপির কর্মীরা হামলা চালালে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। পরে নুরুল ইসলাম মাস্টার নামে একজন জামায়াত কর্মী বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের: জামায়াত আমির

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    June 26, 2026
    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    June 26, 2026
    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    June 26, 2026

    Latest News

    কারখানা

    একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

    তারেক

    চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কারণ

    নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

    বৈঠক

    শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

    ইলিশ

    মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

    আমির

    বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

    চিড়িয়াখানা

    ৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

    Mobile Data

    মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

    pay-scale

    পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

    বিদ্যুৎ বিল

    গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa