Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ ভোলার আকতার হোসেন পশু পালন করে এখন সফল
পজিটিভ বাংলাদেশ

ভোলার আকতার হোসেন পশু পালন করে এখন সফল

By rskaligonjnewsMarch 16, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক: ভোলা সদর উপজেলার চর আনন্দ পার্ট-৩ গ্রামে ১৬ একর জমিতে গড়ে উঠেছে আকতার ডেইরী ফার্ম। ২০১৪ সালে ২২টি গরু ও ২২টি ছাগল দিয়ে যাত্রা শুরু করে এই খামারটি। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি এই খামারের উদ্যোক্তা আকতার হোসেনকে।

ভোলার আকতার হোসেন পশু পালন করে এখন সফল

Advertisement

দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিখেছেন পশু লালনপালনের বিভিন্ন কৌশল। সেই কৌশলকে কাজে লাগিয়ে পশুদের গভীর ভালোবাসা ও পরম যত্নে লালনপালন করে আজ সফল এই উদ্যোক্তা। যত দিন যাচ্ছে এ খামারের পরিধি আরও বাড়ছে।
গরু-ছাগল, হাঁস-মুরগী, কবুতর, মাছ, বিভিন্ন ধরনের ফল, সবজি চাষ করে লাখ লাখ টাকা আয় হচ্ছে এ খামার থেকে।

এ খামারের উদ্যোক্তা আকতার হোসেন বলেন, আমি ২০১৪ সালে ২২টি গরু ও ২২টি ছাগল নিয়ে এ খামার শুরু করি। এখন এ খামারে ২৫০-৩০০টি উন্নত জাতের গাভী, এক হাজারের বেশি বিভিন্ন জাতের কবুতর, ৬ হাজারের অধিক রয়েছে মুরগী। ৮টি পুকুরে চাষ করা হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাশসহ দেশিয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। এর পাশাপাশি রয়েছে এক হাজারের বেশি উন্নত জাতের আম গাছ। আম গাছগুলোর প্রতিটিতেই মুকুলে ছেয়ে আছে। রয়েছে পর্যাপ্ত পরিমাণে কলা ও পেঁপে গাছ। এছাড়া এ খামারে এবছর পেঁয়াজ ও হলুদের আবাদও করা হয়েছে।

তিনি আরও বলেন, গবাদিপশুর জন্য এ খামারে প্রাকৃতিক উন্নত জাতের কাঁচা ঘাস চাষ করা হয়েছে। কাঁচা ঘাসের পাশাপাশি খড়, গমের ভূষি, গম, ভুট্টা ও সয়াবিন ভেঙে খাওয়ানো হয় খামারের গরুগুলোকে। কাঁচা ঘাস ও এ ধরনের প্রাকৃতিক খাবার সরবরাহ করার কারণে প্রতিদিন এই খামার থেকে প্রায় ৩ হাজার লিটার দুধ উৎপাদন সম্ভব হচ্ছে। এ খামারের দুধের বেশ চাহিদা রয়েছে। এ খামারের দুধের স্বাদ নিতে হলে কমপক্ষে ২ দিন আগে অর্ডার দিয়ে রাখতে হয়। বিভিন্ন মিষ্টির দোকানে এ দুধ দিয়ে নিয়মিত তৈরি হচ্ছে মিষ্টি, ছানা, সন্দেশসহ নানা দুগ্ধজাত খাবার। এ খামারে প্রতি লিটার দুধ বাজারে ৭০-৮০ টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি প্রতিবছর কবুতরের বাচ্চা, মুরগী ও মাছ, সবজি বিক্রি করে বেশ ভালো আছি।

খামারের মালিক আকতার হোসেন বেকার যুবকদের উদ্দেশ্য করে আরও বলেন, শিক্ষিত বেকার যুবক যারা চাকুরির পিছনে ছুটছেন, চাকুরির পেছনে না ছুটে তারা তাদের সামর্থ্য অনুযায়ী স্বল্প পুঁজি নিয়ে এ ধরনের খামার ছোট পরিসরে গড়ে তুলতে পারেন। অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজের শক্তি সামর্থকে কাজে লাগিয়ে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে আর পেছন ফিরে তাকাতে হবে না। এতে দেশের অর্থনীতিতে ব্যপক প্রসার হবে।

এ খামারের শ্রমিক নাজিমুদ্দিনের সাথে বলেন, এখানে আমরা খামারের শুরু থেকেই রয়েছি। হাড়ভাঙা পরিশ্রম করে নিজের খামারের মতো কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। সকাল থেকে রাত পর্যন্ত গবাদিপশু-পাখির প্রতিদিন খাবার খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, খামারের ময়লা পরিষ্কার করা, দুধ দোহন ও তা বাজারজাত করাসহ নানা কাজে ব্যস্ত থাকতে হয় আমাদের। খামারের মালিক যেনো আরও লাভবান হয় সেই সকল বিষয় মাথায় রেখে একনিষ্ঠভাবে কাজ করে পরিবার-পরিজন নিয়ে ভালো আছি।

এদিকে কথা হয় এখানকার স্থানীয় আবুল হোসেন নামে এক ব্যক্তির সাথে। তিনি বলেন, এ খামারে ২০-২৫ জন শ্রমিক নিয়মিত কাজ করেন। খামারটি গড়ে ওঠায় এলাকার অনেক বেকার যুবক এখানে কর্মসংস্থান পেয়েছে। ২০-২৫টি পরিবারের রুটি-রুজি যোগান দেওয়ার পাশাপাশি এখানকার মানুষের আমিষের যোগান দিয়ে যাচ্ছে এ খামারটি।

ভোলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু বলেন, এ খামারটি ভোলার মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ব্যপক ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এ খামারটিতে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে সহযোগিতার মধ্যে দিয়ে খামারটির পাশে থাকার কথা বলেন এই কর্মকর্তা।

আকতার হোসেনের মতো এমন সফল উদ্যোক্তা প্রতিটি ঘরে ঘরে গড়ে উঠলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি অচিরেই দেশের বেকারত্ব সমস্যা নির্মূল করা সম্ভব বলে মনে করছেন এখানকার স্থানীয়রা।

সুপার ফুড ‌‘কিনোয়া’ চাষ হচ্ছে পঞ্চগড়ে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa