Advertisement
জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের নাগরপুরে বালুমহালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হামলা চালিয়েছে বালুখেকোরা। হামলাকারীরা এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। পরে র‌্যাব ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার দপ্তিয়র ইউয়িনের বাগকাটারী বালুমহালে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর জানান, উপজেলার বাগকাটারী যমুনার শাখা নদীতে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদে বৃহস্পতিবার বিকালে সরেজমিন ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে জাহাঙ্গীর ও উজ্জ্বলকে আটক করা হয়। এ খবরে ক্ষিপ্ত হয়ে শরীফ উদ্দিন দলবল নিয়ে মোবাইল কোর্টে হামলা করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে।

পরে এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টাঙ্গাইল র‌্যাব-১২-কে অবহিত করে। টাঙ্গাইল র‌্যাব-১২ এর ডিএডি মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি দল ও নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভূমি কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় হামলাকারী শরিফ উদ্দিনসহ ২ জন বালু ব্যবসায়ীকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান সন্ধ্যায় সাংবাদিকদের জানান, হামলাকারী শরিফ উদ্দিনকে থানা হেফাজতে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.