Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ভয়ঙ্কর ‘অটোরিকশা ফাঁদ’, হারাতে হয় সর্বস্ব!
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ সিলেট

ভয়ঙ্কর ‘অটোরিকশা ফাঁদ’, হারাতে হয় সর্বস্ব!

By Saiful IslamJune 3, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিলেট নগরী ও শহরতলিতে সিএনজি অটোরিকশা দিয়ে ভয়ঙ্কর ফাঁদ পাতে ছিনতাইকারী চক্র। যাত্রীবেশে তারা অটোরিকশায় আগে থেকেই ওঁৎ পেতে বসে থাকে। সাধারণ যাত্রী তার গন্তব্যে যাওয়ার জন্য অটোরিকশায় উঠলেই সুবিধামতো জায়গায় নিয়ে ওই যাত্রীর সর্বস্ব কেড়ে নেয় ছিনতাইকারীরা। ভয়ঙ্কর এ চক্র কতিপয় অটোরিকশা চালকের সঙ্গে আঁতাত করে এমন অপকর্ম ঘটাচ্ছে সিলেটে।
ভয়ঙ্কর ‘অটোরিকশা ফাঁদ’, হারাতে হয় সর্বস্ব!

Advertisement

সিলেটে এ কাণ্ডে জড়িত ৫ জনকে গত সোম ও মঙ্গলবার অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য।

জানা গেছে, সম্প্রতি সিলেটে বিভিন্ন কায়দায় সিএনজিচালিত অটোরিকশাকে কেন্দ্র করে বেড়েছে ছিনতাই। সর্বশেষ গত মঙ্গলবার (৩১ মে) সিলেটের দক্ষিণ সুরমায় মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় দিন-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইয়ের শিকার সমলা বেগম (৩৮) দক্ষিণ সুরমার কদমতলি এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী। কয়েক মাসের ছুটিতে দেশে এসেছেন। মঙ্গলবার বেলা ২টার দিকে সমলা বেগম তার ৮ বছর বয়েসী মেয়েকে নিয়ে গোলাপগঞ্জে যাওয়ার জন্য কদমতলি পয়েন্ট থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন তিনি। এসময় চালক ছাড়াও ওই অটোরিকশায় আরও ৩ জন যাত্রী ছিলেন।
অটোরিকশাটি গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর শ্রীরামপুর বাইপাস এলাকায় যাওয়ামাত্র যাত্রী বেশি ছিনতাইকারীরা সমলার গলায় ধারালো অস্ত্র ধরে তার কানে থাকা স্বর্ণের দুল ও গলার চেইন কেড়ে নেয়। পরে দুই ছিনতাইকারী গাড়ি থেকে নেমে যায় এবং অপর ছিনতাইকারী চালককে ধমক দিয়ে দ্রুতবেগে গাড়ি চালাতে বলে। চালক তখন অটোরিকশাটি নিয়ে দ্রুতবেগে গোলাপগঞ্জের দিকে রওনা হয়। এসময় অটোরিকশায় থাকা ছিনতাইকারী সমলাকে বলে, চিৎকার করলে তার মেয়েকে প্রাণে মেরে ফেলবে। ফলে সমলা আর চিৎকার করেননি। পরে নির্জন দেখে একটি স্থানে অটোরিকশা থামিয়ে সমলা বেগমকে অস্ত্রের মুখে নামিয়ে দিয়ে ছিনতাইকারী ও চালক অটোরিকশা নিয়ে দ্রুতবেগে সেখান থেকে চলে যায়।

এর আগের দিন (সোমবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ভেতরে একটি অটোরিকশায় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা সালেহ আহমদ (২৬) নামের এক যুবককে অস্ত্রের ভয় দেখিয়ে তার সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারী। এছড়াও এক ব্যক্তির এক লাখ টাকা ও আরেকজনের ৬৫ হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া যায়। তারা দুজনই সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

এসব ছিনতাই ঘটনার খবর পাওয়ার পর তদন্ত ও অভিযানে নামে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরা দেখে একটি অটোরিকশা চিহ্নিত করে পুলিশ। পরে ওই অটোরিকশার নম্বরপ্লেট দেখে সন্ধান চালিয়ে মঙ্গলবার রাতে নগরীর বন্দরবাজার থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা পুলিশের বরখাস্ত হওয়া কনস্টেবল আবদুল্লাহ আল রোমান (২৬), মৌলভীবাজারের সাব্বির হোসেন (২৩), সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের শাহাজাহান আহমদ (২৬), দক্ষিণ সুরমারা দুলাল মিয়া (২৪) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাসেল আহমদ। এর মধ্যে শাহাজাহান আহমদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ ভয়-ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের অভিযোগে চারটি মামলা রয়েছে। অন্যদিকে দুলাল আহমদের বিরুদ্ধেও একই অভিযোগে তিনটি মামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সিলেট নগরী ও শহরতলির বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিকশা নিয়ে একটি চক্র ওঁৎ পেতে থাকে এবং যাত্রী তুলে ছিনতাই করে। সম্প্রতি এমন অপরাধ বেড়েছে এটি সত্য। এ চক্রকে নির্মূল করতে ও জড়িত সবাইকে ধরতে মহানগর পুলিশের প্রত্যেকটি থানা এবং বিশেষ ইউনিট কাজ করছে। শিগগিরই এ চক্রের সবাইকে গ্রেফতার করা সম্ভব হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026
স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

July 6, 2026
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026

Latest News

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa