
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ এয়ারপোর্টে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানিয়ান সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে।
সোলেমানি হত্যার জবাবে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ইরাকে মার্কিন দুই সামরিক ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও এতে মার্কিন সৈন্যদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। কিন্তু ইরান বলছে, হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জন।
এর জের ধরে ইরানের সঙ্গে আমেরিকার রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। অস্থিতিশীল হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যও।
যার কারণে গত শনিবার (০৪ জানুয়ারি) ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারে অনুশীলন বাতিল করে যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



