Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা
আন্তর্জাতিক

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 31, 2020Updated:October 31, 20202 Mins Read

মক্কায় মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার ঐতিহাসিক মসজিদ আল হারামের গেটে গাড়ি নিয়ে হামলা চালানো হয়েছে। হামলাকারী মসজিদের ৮৯ নাম্বার গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় বলে জানা গেছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, শুক্রবার দিনের শেষভাগে মসজিদ আল হারামের গেটে এক ব্যক্তি গাড়ি নিয়ে দ্রুতগতিতে ধাক্কা দেন।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি। অভিযুক্ত গাড়িচালককে আটক করেছে সৌদির নিরাপত্তাবাহিনী।

মক্কা প্রশাসনের মুখপাত্র সুলতান আল-দোসারি বলেছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানতে পারেন, মক্কার গ্র্যান্ড মসজিদের প্রবেশদ্বারে একটি গাড়ি আঘাত করেছে।

তিনি বলেন, গ্র্যান্ড মসজিদের দক্ষিণ প্রান্তের একটি রাস্তা দিয়ে দ্রুতগতিতে চলার সময় গাড়িটি হঠাৎ বাক বদলে তীব্রভাবে আঘাত করে। সৌভাগ্যবশত এতে কেউ আহত হননি।

সৌদির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, আটক গাড়িচালক সৌদি নাগরিক এবং তিনি মানসিক ভারসাম্যহীন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গাড়িটি মসজিদের আঙ্গিনায় দ্রুতগতিতে চলার সময় প্লাস্টিকের ব্যারিকেডগুলো ধাক্কা দিয়ে শেষপর্যন্ত একটি গেটের ওপর আছড়ে পড়ে।

অন্য ভিডিও ও ছবিতে দেখা যায়, লোকজন গাড়িটিকে ধাক্কা দিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে সরাচ্ছেন। আটক ব্যক্তিকে পিঠমোড়া করে হাতকড়া পরানো একটি ছবিও ছড়িয়ে পড়েছে ফেসবুক-টুইটারে।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারি কৌঁসুলীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছে এসপিএ।

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর চলতি মাসেই আবারও জামায়াতে নামাজ আদায় শুরু হয়েছে মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র মসজিদ আল হারামে। রোববার থেকে শুরু হচ্ছে বিদেশিদের ওমরাহ পালনও।

A driver rammed his car into Door 89 of the Grand Mosque in Mecca (Masjid al-Haram) at 22:25pm Saudi time.

The driver was arrested and based on video footage posted on social media, local media reports, there were no casualties. pic.twitter.com/CzNKWq5OO5

— Faisal | فيصل (@faisaledroos) October 30, 2020

সূত্র : আল অ্যারাবিয়া, মিডল ইস্ট আই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa