Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি, অবসরপ্রাপ্ত জওয়ানের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি, অবসরপ্রাপ্ত জওয়ানের মরদেহ উদ্ধার

By Hasan Majorসেপ্টেম্বর 10, 2024Updated:সেপ্টেম্বর 10, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর অঙ্গরাজ্যের তিনটি জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবালে কারফিউ জারি করা হয়েছে। চলমান সংঘর্ষের মধ্যেই মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

মণিপুরের ৩ জেলায় কারফিউ জারি, অবসরপ্রাপ্ত জওয়ানের মরদেহ উদ্ধার

Advertisement
সেপ্টেম্বর মাসের শুরু থেকে একের পর এক যে ঘটনা ঘটেছে, তাতে অশান্তি থামাতে এই তিন জেলায় কারফিউ জারি করা হয়েছে।

এর আগে ইম্ফল পূর্ব ও পশ্চিমের জেলা প্রশাসক ভোর ৫টা থেকে বেলা ১০টা পর্যন্ত কার্ফু শিথিল করার কথা জানিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বেলা ১১টা থেকে পূর্ববর্তী নির্দেশিকা বাতিল করা হয়েছে।

নতুন এক নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছেন দুই জেলার জেলা প্রশাসক।

দুই জেলাতেই মঙ্গলবার বেলা ১১টা থেকে সম্পূর্ণ কারফিউ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিষেবাকে কার্ফুর আওতার বাইরে রাখা হয়েছে।

থাউবালে রবিবার থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩(২) ধারা অনুযায়ী কারফিউ জারি হয়েছে। পাঁচ জন বা তার বেশি সংখ্যক মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে জেলায়।

সেপ্টেম্বর মাসে নতুন করে উতপ্ত হয়েছে মণিপুরের পরিস্থিতি। ঘুম উড়েছে নিরাপত্তা বাহিনীর। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপণাস্ত্র হামলা, কখনও পুলিশের অস্ত্রাগার লুটের চেষ্টা। সাম্প্রতিক এই ঘটনাগুলিতে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জনেরও বেশি মানুষ।

সোমবারই এক অবসরপ্রাপ্ত জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। দু’দিন আগেই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ইম্ফল পশ্চিম ও কাঙ্গপোকপি জেলার সীমানাবর্তী অঞ্চল থেকে ওই অবসরপ্রাপ্ত জওয়ানের দেহ পাওয়া গিয়েছে।

মণিপুরের উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। সোমবার ইম্ফলের রাস্তায় স্কুলের পোশাক গায়ে প্রচুর ছাত্র-ছাত্রী ভিড় করেছিল। স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিল তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa