Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে বন্ধুদের হাত আরও শক্তিশালী করার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে বন্ধুদের হাত আরও শক্তিশালী করার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 8, 20212 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ফার্সি ১৩৫৬ সালের ১৯ দেই মোতাবেক ১৯৭৮ সালের ৯ জানুয়ারিতে ইরানের ধর্মীয় নগরী কোমে শাহ বিরোধী এক গণ-অভ্যুত্থান হয়। ওই অভ্যুত্থানে শাহী জান্তার গুলিতে মারা যায় বহু মানুষ। এ দিবস উপলক্ষে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাবলী, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার ব্যাপারে ইরানের শর্তারোপ এবং ইরানের প্রতিরক্ষা সামর্থ্য ও মধ্যপ্রাচ্যে দেশটির উপস্থিতির গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে তিনি তার অবস্থান তুলে ধরেন। খবর পার্সটুডে’র।

সর্বোচ্চ নেতা তার ভাষণে কোম শহরে শাহ বিরোধী গণ অভ্যুত্থানকে মার্কিন বিরোধী প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেছেন, কোমের গণ অভ্যুত্থান ছিল মার্কিন বৃহৎ মূর্তির ওপর ইব্রাহিমি কুঠারের প্রথম আঘাত এবং এ আঘাত এখনো অব্যাহত রয়েছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরানের বিরুদ্ধে মার্কিন শত্রুতামূলক নীতির কথা উল্লেখ করে তিনি নির্বাচন পরবর্তী আমেরিকার বর্তমান বিশৃঙ্খল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে যে কেলেঙ্কারি হয়ে গেল তা ওই দেশটির লিবারেল ডেমোক্রেট ব্যবস্থার অকার্যকারিতা ও দুর্বলতাই ফুটে উঠেছে। কংগ্রেস ভবনে জনতার হামলার ঘটনা সারা বিশ্বে আমেরিকার শত্রু মিত্র সবার কাছেই হাসির খোরাকে পরিণত হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার কিংবা যে আদর্শের কথাই বলুক না কেন তার কোনো মূল্য নেই। কারণ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আসল চেহারা প্রকাশ হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ২০০৯ সালে ইরানে যে পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল সেই পরিস্থিতি এখন খোদ মার্কিন কংগ্রেসেই ঘটে গেল এবং এটা তাদের কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এক প্রতিক্রিয়ায় বলেছেন, এটা মার্কিন ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি, প্রতিরক্ষা সক্ষমতা ও পরমাণু সমঝোতার ব্যাপারেও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা বহুবার বলেছি নিষেধাজ্ঞা তুলে নেয়ার দায়িত্ব পাশ্চাত্যের। কারণ এ নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ এমনকি করোনা পরিস্থিতিতেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

সম্প্রতি মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত হিসেবে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা এবং দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে সমাধানে আসতে হবে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরানের কর্মকর্তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে এ অঞ্চলে তাদের বন্ধু ও সমর্থকদের হাত আরো শক্তিশালী হয় এবং এ অঞ্চলে ইরানের শক্তিশালী উপস্থিতি বজায় থাকে।

পরমাণু সমঝোতা সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, প্রতিপক্ষ তাদের কোনো প্রতিশ্রুতিই পালন করেনি। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানের জাতীয় সংসদে ‘স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান’ নামে যে বিল পাস করা হয়েছে তাকে সঠিক, সম্পূর্ণ যৌক্তিক এবং বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন আমেরিকা পরমাণু সমঝোতায় কবে ফিরবে, আদৌ ফিরবে কি ফিরবে না-সে ব্যাপারে আমাদের কোনো তাড়াহুড়া কিংবা মাথাব্যথা নেই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

জুন 10, 2026
চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa