মুখ খুললেন মোদি

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দরুন বিশ্বব্যাপি জ্বালানি, বাণিজ্য এবং দেশের স্বার্থের ওপর ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যের তিন দেশের এই সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় সংলাপে বসতে ‘সম্মিলিত’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। এর পক্ষে তিনি ১০ দফা প্রস্তাব তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) নরেন্দ্র মোদি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেওয়া বক্তব্যে এই ১০ দফা তুলে ধরে বলেন, ভারতের সংসদ থেকে বিশ্বের উদ্দেশে শান্তি ও সংলাপের পক্ষে একটি ঐক্যবদ্ধ বার্তা যাওয়া জরুরি। খবর ভারতের সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান এর।

সংসদে মোদির দেওয়া ১০ দফা

১. চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে গুরুতর সংকট তৈরি হয়েছে—পেট্রোল, ডিজেল, গ্যাস ও সার সরবরাহে প্রভাব পড়েছে।

২.গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।

৩. উপসাগরীয় দেশগুলোতে প্রায় এক কোটি ভারতীয় বসবাস ও কাজ করেন। তাদের নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয়।

৪. হরমুজ প্রণালির দুই পাশে বহু জাহাজ আটকে আছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাবিক রয়েছেন।

৫. কূটনৈতিকভাবে শান্তি ফিরিয়ে আনতে ভারত উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

৬. সংঘাত শুরুর পর থেকে পশ্চিম এশিয়ার নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেন মোদী।

৭. এখন পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজারের বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন, যার মধ্যে ১,০০০-এর বেশি ইরান থেকে।

৮. সংঘাত চললেও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত নিজের জাহাজ চলাচল নিরাপদ রাখার চেষ্টা করছে।

৯. বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সবশেষ ১০ নম্বর দফায় যুদ্ধে কারও প্রাণহানি মানবতাবিরোধী এবং সব পক্ষকে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান নরেন্দ্র মোদি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.