পশ্চিমবঙ্গের আউশগ্রাম বিধানসভা আসন থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক কলিতা মাঝি রাজ্যের প্রতিমন্ত্রী (এমওএস) হিসেবে শপথ গ্রহণ করেছেন। একসময় মাসিক ২ হাজার ৫০০ টাকা বেতনে গৃহপরিচারিকার কাজ করা কলিতা মাঝির এই উত্থান রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (১ জুন) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী–এর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণের পর এক সাক্ষাৎকারে কলিতা মাঝি বলেন, এখন গোটা রাজ্যের মানুষের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে।
সংসারের আর্থিক সংকট মোকাবিলায় দীর্ঘদিন বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেছেন কলিতা। তার স্বামী পেশায় কলের মিস্ত্রি। সীমিত আয়ের সংসারে বাড়তি উপার্জনের জন্য তাকে কাজ করতে হয়েছে। তবে মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই তিনি রাজনীতিতে যুক্ত হন।
প্রায় সাত বছর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পর ২০২১ সালে প্রথমবারের মতো বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। যদিও সে সময় জয় পাননি, তবে দল তার ওপর আস্থা বজায় রাখে। সর্বশেষ নির্বাচনে আউশগ্রাম থেকে জয়ী হয়ে তিনি রাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন।
কলিতা মাঝি বলেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান এবং গরিব মানুষের কষ্ট বোঝেন বলেই তাদের কল্যাণে কাজ করাকে অগ্রাধিকার দেবেন।
খান জাহান আলী মাজারের দীঘির সিঁড়ি থেকে শিশুকে টেনে নিয়ে গেছে কুমির
তার এই সাফল্যে আউশগ্রাম ও গুসকরা অঞ্চলের বাসিন্দাদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয়দের মতে, এই প্রথম আউশগ্রাম থেকে নির্বাচিত কোনো বিধায়ক পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় স্থান পেলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



