Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে গত নয়ই আগস্ট থেকে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে কথা বলতে গিয়ে আরও একবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি করের ঘটনার প্রতিবাদে এই আন্দোলন যার আগুন অন্যদেশেও ছড়িয়ে পড়েছে, এটির সঙ্গে অনেকেই তুলনা করেছেন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের।

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আরজি করের ঘটনা, বুধবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা নবান্ন অভিযান এবং তাতে বিজেপির ইন্ধন থাকার অভিযোগসহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর বিবিসির

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে। তাই তদন্তের অগ্রগতির ওপর জোর না দিয়ে, দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে।

অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালবাসি কারণ ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র।’

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি করে বলেন, ‌’মোদি বাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর-পূর্বাঞ্চলও থেমে থাকবে না। উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলোমলো করে দেব।’

‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় নারীদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয়’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.