Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব
আন্তর্জাতিক স্লাইডার

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

By Arif ArmanJune 10, 20263 Mins Read

সঙ্গে থাকব

Advertisement

‘মমতা ব্যানার্জীর জন্য আমার ভালোবাসা সারাজীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি না। মমতা দিদি যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই আছি।’—সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে চলা তীব্র রাজনৈতিক জল্পনা ও বিদ্রোহের খবরের মাঝেই এমন বিস্ফোরক ও স্পষ্ট মন্তব্য করলেন ঘাটালের তারকা সংসদ সদস্য ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)।লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলটির বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিধায়ক যখন বিদ্রোহ ঘোষণা করছেন, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেতা-রাজনীতিক।মমতার দলে ভাঙনের নেপথ্যে কি দিল্লিতে শুভেন্দুর সেই বৈঠক?

তৃণমূলের সাম্প্রতিক বিপর্যয়ের পর দলটির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। এরই মধ্যে দিল্লির রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তৃণমূলের প্রায় ২০ জন বিদ্রোহী সংসদ সদস্য বিজেপির কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনে একটি গোপন বৈঠক করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, সেই বৈঠকে ঘাটালের বিদায়ী সংসদ সদস্য দেবকেও দেখা গিয়েছিল। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে—তবে কি দেবও এবার দলবদল করছেন?

এই জল্পনার মাঝেই মঙ্গলবার (৯ জুন) পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে কোলাঘাটের বলাকা মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা সেই প্রশাসনিক বৈঠকে সশরীরে উপস্থিত হন তৃণমূল সংসদ সদস্য দেব। আর এই বৈঠক শেষেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও দলবদল নিয়ে মুখ খোলেন তিনি।

‘শুভেন্দু দা কথা দিয়েছেন’কোলাঘাটের প্রশাসনিক বৈঠক শেষে দেব সাংবাদিকদের জানান, রাজনীতি ও দলমতের ঊর্ধ্বে উঠে তিনি তার নির্বাচনি এলাকা ঘাটালের মানুষের জন্য কাজ করতে এসেছেন। দেব বলেন, ‘রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী, দিদি (মমতা ব্যানার্জী) যখনই প্রশাসনিক বৈঠকে ডাকতেন, আমি আসতাম। আজ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু দাও আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ঘাটালের প্রধান সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন।’তৃণমূল কংগ্রেসে ভাঙন / বিরোধী দলনেতা হলেন ‘বিদ্রোহী’ ঋতব্রত, পাল্টা চাল মমতার

ঘাটাল লোকসভা কেন্দ্রের দীর্ঘদিনের বন্যা সমস্যা এবং ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছিল মমতা ব্যানার্জীর হাত ধরে। ২০১৪ সাল থেকে এই লড়াইটা চলছে। ২০২৪ সালেও আমি যখন নির্বাচনে দাঁড়াতে চাইনি, তখনও দিদি কথা দিয়ে কথা রেখেছিলেন এবং বাজেটে ৫০০ কোটি রুপি বরাদ্দ করেছিলেন। কিন্তু এবার জনগণের রায় সম্পূর্ণ আলাদা। রাজ্যে নতুন সরকার এসেছে, নতুন মুখ্যমন্ত্রী এসেছেন। ঘাটালের প্রতিনিধি হিসেবে আজ আমি শুভেন্দু দার কাছে এসেছিলাম। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে বর্তমান ডবল ইঞ্জিন সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ করবে।’

দেব আরও বলেন, ‘ঘাটালের মানুষ আমার ওপর বিশ্বাস রেখে ভোট দিয়েছিলেন। আজ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, এটাই বাস্তব এবং সবাইকে এটা মানতে হবে। আমার লক্ষ্য হলো কেন্দ্রীয় সরকার ও শুভেন্দু দার বর্তমান রাজ্য সরকারের সহায়তায় ২০২৯ সালের আগেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়।’

‘দেব পাল্টায়নি’
নিজের রাজনৈতিক আদর্শের কথা পুনর্ব্যক্ত করে এই অভিনেতা-রাজনীতিক বলেন, ‘প্রথম থেকে সবাই আমাকে দেখেছেন যে আমি সৌজন্যের রাজনীতি করি। এখন যদি কেউ বলে আমি পাল্টে গেছি, তবে তা ভুল। দেব পাল্টায়নি। দেব একটাই রাজনীতি চেনে—মানুষকে এক রাখার এবং ভালোবাসা দেওয়ার। বিমান বন্দরে যখন আমাকে দেখে কেউ জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, আমি তাকেও বুকে জড়িয়ে ধরেছিলাম। আমি কখনো এমন কোনো কাজ বা বক্তব্য রাখিনি যাতে দলের নাম খারাপ হয়।’শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিকে সমর্থন ২০ তৃণমূল কংগ্রেস এমপির

ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া হলে দেব অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, ‘আমি দিল্লিতে গিয়ে থাকি বা আজকের বৈঠকে উপস্থিত থাকি, সবটাই তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে করেছি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে এখন কিছু বলতে চাইছি না। তবে একটা কথা পরিষ্কার—মমতা দিদি যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই থাকব।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    জয়সওয়াল

    শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

    July 17, 2026
    ট্রাম্প

    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

    July 17, 2026
    Visa

    বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

    July 17, 2026

    Latest News

    জয়সওয়াল

    শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

    ট্রাম্প

    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

    Visa

    বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

    Malyasia

    মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

    জেডি ভ্যান্স

    সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

    স্পন্সর ভিসা

    কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

    IGP

    পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

    ইরান

    পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

    নারীর বার্তায়

    অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

    USA

    চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa