
মঙ্গলবার কলকাতার রাজ্য পরিচালিত হাসপাতালের কর্মকর্তারা এই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন। রোববার রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। পরে তাকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃ’ত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
মৃ’ত শম্ভুনাথ দাসের ছেলে ময়না সুশান্ত বলেন, তদন্তের পর যখন ম’রদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল, তখন আমরা দেখতে পেলাম যে বাবার চোখ ছিল না। আমরা যখন জানতে চাই তখন মর্গের কয়েকজন কর্মচারী বলেন, তার চোখ ইঁদুরে খেয়ে ফেলেছে।
তিনি লিখিতভাবে পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। সুশান্ত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার পরই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে হৈ চৈ পড়ে যায়। এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



