Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর পলাশে মসজিদে নামাজে অশালীন আচরণের প্রতিবাদ করায় জাহিদুল ইসলাম জাহিদ নামে এক সাংবাদিককে মারধরে অভিযোগ উঠেছে মুঞ্জুর আলম ( ৫৫) ও তার দুই ছেলে সেতু (২৫), রেহান (২২) এর বিরুদ্ধে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পলাশ শিল্পাঞ্চল কলেজ রোডে এই মারধরের ঘটনা ঘটে। এ-ঘটনায় বিকেলে মারধরের শিকার সাংবাদিক জাহিদুল ইসলাম পলাশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। জাহিদুল ইসলাম জাহিদ দৈনিক বাংলাদেশ বুলেটিনের পলাশ উপজেলা প্রতিনিধি ও পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিঃ সহ সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিক জানায়, শিল্পাঞ্চল কলেজ মসজিদে জুম্মার নামাজ আগ মুহূর্তে খুদবা পাঠ কালীন সময় মুঞ্জুর আলম মসজিদে চেয়ারে বসে পায়ের উপর পা তোলে তা নাড়াচার করছিল। এ সময় নামাজের জন্য পাশে বসা সাংবাদিক জাহিদ তাকে পা নামাতে বললে মুঞ্জুর আলম তার উপর ক্ষিপ্ত হয়।

পরে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুঞ্জুর আলম, তার দুই ছেলে সেতু ও রেহান মিলে মুসল্লিদের সামনে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকে। এসময় বাধা দিতে গিয়ে কয়েকজন মুসল্লিও তাদের মারধরের শিকার হয়। পরে আশেপাশের আরো মুসল্লি ছুটে আসলে এ সময় তারা পালিয়ে যায়। হামলার পর পুলিশ অভিযুক্ত মুঞ্জুর আলম ও রেহানকে আটক করে।

পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুক কবির জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিক সংগঠন গুলো। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.