Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মসজিদে নববীতে যেভাবে প্রবেশ করলেন ইসরায়েলি ইহুদি
আন্তর্জাতিক

মসজিদে নববীতে যেভাবে প্রবেশ করলেন ইসরায়েলি ইহুদি

By Tarek HasanOctober 17, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে প্রবেশ করে হইচই ফেলে দিয়েছেন এক ইসরায়েলি ইহুদি। তিনি শুধু মসজিদে নববীতে প্রবেশই করেননি, সেখানকার দৃশ্যও ধারণ করেছেন।

ইসরায়েলি ইহুদি

Advertisement

এ নিয়ে পরে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান বেন জিওন নামের ওই ব্যক্তি। তার দাবি, একজন অতিথি হিসেবে মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন তিনি।

জিওন ইসরায়েলি ইহুদি হলেও তার জন্ম রাশিয়াতে। এর আগেও তিনি মুসলিমদের পবিত্র বিভিন্ন স্থানে ঘুরেছেন। এমন বেশভূষায় তিনি এসব স্থানে গিয়েছেন, তাকে দেখে বোঝার উপায়ই নেই যে, তিনি একজন ইহুদি। জিওন জানান, তিনি ইরান, লেবানন, জর্ডান ও সৌদি আরবের বিভিন্ন মসজিদে গিয়েছেন। তবে অমুসলিম এই ব্যক্তির মসজিদে নববীতে ঘুরতে যাওয়ার পর এ নিয়ে রীতিমতো হইচই পড়েছে।

মসজিদে নববী ঘুরে যাওয়ার পর ভেতরকার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন জিওন। এরপর সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে জিওনের দাবি, তার উদ্দেশ্য খারাপ নয়। তিনি সৌদি আরবে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ইসরায়েলি ইহুদি জিওনের তিনটি পাসপোর্ট রয়েছে। এর মধ্যে একটি রাশিয়ান, অন্যটি ইসরায়েলি। তবে তৃতীয়টি কোন দেশের তা প্রকাশ করেননি জিওন।

টাইমস অব ইসরায়েল জানায়, ২০১৪ সালে ইসরায়েলের নাগরিকত্ব নেন জিওন। তিনি ইসরায়েলি এই সংবাদমাধ্যমকে জানান, মুসলিম দেশ ভ্রমণ করা তার কাছে একটি শখের মতো। অন্য সংস্কৃতি এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে সম্মানের বার্তা পৌঁছে দিতে চান বলেও জানান জিওন। আরবরা ইসরায়েল ও ইহুদিদের ভালোবাসে বলেও দাবি করেছেন তিনি।

নতুন পরিচয়ে ঢাকায় পিটার হাস

২০১৭ সালে মসজিদে নববী ঘুরে যান জিওন। এরপর এ নিয়ে রাশিয়ার একটি টিভিকে সাক্ষাৎকার দেন তিনি। জিওন বলেন, কৌতূহলী একজন ব্যক্তি হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন। তবে কাউকেই চটানোর উদ্দেশ্য ছিল না তার। ইহুদি এই ব্যক্তি আরও দাবি করেন, আরব ও ইহুদিরা ভাই। তাদের পূর্বপুরুষও একই। যদিও তাদের ঐতিহ্য ও ধর্ম ভিন্ন। কিন্তু তারা সবাই এক আল্লাহর ইবাদত করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa