Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মস্কোর কনসার্টে কেন হা ম লা চালালো আইএস?
আন্তর্জাতিক

মস্কোর কনসার্টে কেন হা ম লা চালালো আইএস?

By Saumya SarakarMarch 24, 20242 Mins Read

মস্কোর কনসার্টে কেন হা ম লা চালালো আইএস?

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে এই হামলাটিকে গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে বড় হা ম লা বলেই মনে করা হচ্ছে। যে হামলায় এখন পর্যন্ত ১৩৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার পর দায় স্বীকার করেছে জঙ্গি-গোষ্ঠী ইসলামিক স্টেট, আইসিস বা আইএস-কে।

কেন আইএস হঠাৎ করে রাশিয়ার একটি কনসার্ট হলে হা ম লা চালালো? এ নিয়ে বিবিসি বাংলার করা প্রতিবেদন বলছে, ইসলামিক স্টেট বা আইএস বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করছে আস্তে আস্তে। এই গোষ্ঠীটির বিভিন্ন শাখা রয়েছে যাদের বিভিন্ন নামে পরিচিতি রয়েছে।

রাশিয়ার মস্কোর ক্রোকাস সিটি হলে হা ম লার পরপরই এর দায় স্বীকার করে আইএস। তবে এই হামলায় আইএসের কোন গোষ্ঠীটি জড়িত সেটি তারা নিশ্চিত করেনি।

বিশ্বের কোথাও বড় কোন সন্ত্রাসী হা ম লার পরপরই এর দায় স্বীকার করে নেওয়া আইএসের অভ্যাসে পরিণত হয়েছে। আর এর সবই ঘটে থাকে আমাক নিউজ এজেন্সি নামে একটি সংবাদ সংস্থার তথ্য থেকে।

কারণ আইএসের দায় স্বীকার এবং সব ধরনের হু ম কির বিষয়গুলো প্রকাশ করে থাকে আমাক নিউজ এজেন্সি।

রাশিয়ায় কনসার্ট হলে হামলার পরও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার রাতেই হা ম লার ঘটনায় এই আমাক এর মাধ্যমে দায় স্বীকার করে আইএস। তবে তাদের কোন শাখা হামলা চালিয়েছে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করে নি।

তবে, হামলার দায় স্বীকার করার পর ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে গোষ্ঠীটির উত্থান ও মস্কোয় হামলার কারণ বিশ্লেষণ করা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানী মস্কোয় কনসার্ট হলে ভয়াবহ হামলা চালায় আইএস। এই হামলার পরই প্রশ্ন উঠেছে আইএস কেন রাশিয়াকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করলো।

এ নিয়ে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে বিশ্লেষকদের কাছ থেকে। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে এই জঙ্গি গোষ্ঠীটি তাদের সহিংস কর্মকাণ্ড নাটকীয়ভাবে বাড়িয়েছে। যার একটি এই রাশিয়া।

বিশেষজ্ঞদের কেউ কেউ মন্তব্য করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোফান সেন্টারের কলিন ক্লার্ক বলেন, “দুই বছর ধরেই রাশিয়াকে টার্গেট করেছিলো আইএস কে। এই সংগঠনটি তাদের প্রচার প্রচারণায় বিভিন্ন সময় টার্গেট করে রাশিয়ার সমালোচনা করতে শুরু করেছিলো।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মুসলিম বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন কারণে আইএসের টার্গেটে পরিণত হয়েছে রাশিয়া।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান উইলসন সেন্টারের গবেষক মাইকেল কুগেলম্যান রয়টার্সকে জানিয়েছে, “রাশিয়াকে নিয়মিতভাবে মুসলিমবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা দেশ হিসেবে দেখে থাকে আইএস’।

যে কারণে দেশটি এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মনে করছেন কুগেলম্যান।

কেন রাশিয়ায় হামলা চালাল আইএস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa