
আটক নারায়ণ দেবনাথ পিন্টু উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহনের ছেলে। এর আগে তৌহিদী জনতার পক্ষে মাওলানা কামাল উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
জানা যায়, আটক নারায়ণ দেবনাথ পিন্টু ৪ মে মহানবী (সা:) কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করায় রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করে স্থানীয় মুসলিম জনতা। পরে বুধবার দুপুরে তৌহিদী জনতার ব্যানারে চুনারুঘাটে লকডাউন ভেঙে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। পরে এ মামলার প্রেক্ষিতে নারায়ণ দেবনাথ পিন্টুকে গ্রেফতার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



