Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মহামারিতেও থেমে নেই নবীনগরের ইটভাটার শ্রমিকদের কাজ
জাতীয় বিভাগীয় সংবাদ

মহামারিতেও থেমে নেই নবীনগরের ইটভাটার শ্রমিকদের কাজ

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 3, 20202 Mins Read

মহামারিতেও থেমে নেই নবীনগরের ইটভাটার শ্রমিকদের কাজ

Advertisement

মোহাম্মদ আরজু, ইউএনবি: ব্যস্ততম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেই কোনো যানবাহনের আওয়াজ। থেমে থেমে চলছে দুয়েকটি রিকশা ও ভ্যান। নিরবতায় আচ্ছন্ন পুরো উপজেলার গ্রাম ও তার সড়কগুলো।

প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন কেউ বের হচ্ছেন না। এমন মহামারি বিপদের মধ্যেও ভোর থেকে অনায়াসে মাটি আর পানি দিয়ে ইটভাটায় কাজ চালিয়ে যাচ্ছেন শত শত শ্রমিক। নেই কোনো নিরাপত্তা, সাধারণত তারা মাস্কও ব্যবহার করছেন না।

নবীনগর উপজেলায় বেশ কয়েকটি ইটভাটা রয়েছে। করোনাভাইরাসের মহামারিকে উপেক্ষা করে ভাটার স্তুপ থেকে গোলানো মাটি নিচ্ছেন বেশ কিছু শ্রমিক। সেখান থেকে ট্রলি দিয়ে আবার ইট বানানোর লাইনে মাটি নিচ্ছেন কেউ কেউ। সেখানে ইট বানিয়ে যাচ্ছেন আরও কিছু শ্রমিক। এভাবেই ব্যস্ত সময় পার করতে দেখা গেছে ইটভাটা শ্রমিকদের।

এসময় শ্রমিকেরা জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইটভাটায় কাজ করতে হয়। আগুনে যারা কাজ করে তারা শিফট পরিবর্তন করে আসে।

করোনাভাইরাস সম্পর্কে জানতে চাইলে একজন শ্রমিক বলেন, ‘কাজ না করলে খাব কী? মালিক পক্ষের কাছ থেকে আমাদের ধার নেয়া। আমরা কাজ না করতে পারলে আমাদের ঘরের বাজার হবে না, আমার পরিবার না খেয়ে থাকবে। একদিন কাজে না আসলে ওইদিন আমাদের না খেয়ে থাকতে হবে।’

আরেক শ্রমিক বলেন, ‘শুনেছি দেশে নাকি কি রোগ এসেছে কিন্তু আমাদের তো আর কিছুই করার নেই, দুবেলা-দুমুঠো খাবার জোগাতে আমাদের কাজ করতেই হবে।’

‘সারা বছর এলাকাতে ভ্যান চালাই। কার্তিক মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত ইটভাটায় কাজ করি,’ যোগ করেন তিনি।

উপজেলার কনিকারা গ্রামের সুমন ব্রিক্স ইটভাটার মিল সরদার প্রদীপ বর্মন জানান, প্রতিটি মিলে ৫০ জন করে শ্রমিক কাজ করেন। ভাটা থেকে গোলানো মাটি নিয়ে ইট বানানো পর্যন্ত তাদের কাজ। এদের অনেককেই কাজের আগে টাকা পরিশোধ করা হয়েছে। অনেককেই আবার সপ্তাহ শেষে বেতন দেয়া হয়। প্রতিদিন প্রায় ৪০০ টাকার মতো বেতন আসে ইটভাটায় কর্মরত শ্রমিকদের। তবে যারা ইট বানান তাদের বেতনের চেয়ে একটু বেশি। দরিদ্রতার কারণে ইটভাটায় কাজ করেন এসব শ্রমিকেরা। সারা বছর রিকশা ভ্যান বা অন্যের বাড়িতে কাজ করে খাওয়া এসব শ্রমিকেরা ইটভাটা থেকে আয়ও করেন বেশ ভালো।

করোনাভাইরাস বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সরকার তো আমাদেরকে এখনও পর্যন্ত কোনো নোটিশ দেয়নি, আমাদের তো কোনো কাজ বন্ধ করতে বলা হয়নি। এছাড়া আমরা কাজ বন্ধ করতে পারছি না, আমরা কাজ বন্ধ করলে শ্রমিকরা কী খাবেন?’

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম বলেন, ‘বর্তমান অবস্থায় ইটভাটা চালু রাখা দণ্ডনীয় অপরাধ। খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026

Latest News

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa