নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ।

মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে দুর্বৃত্তের আগুন

Advertisement

এর আগে, বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই মামুনুর রশিদ জানান, জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মিনিবাসের চালক মো. মাসুম জানান, সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসেন। তখন বাসে কোনও যাত্রী না থাকায় জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তিনি ও তার সহকারী পাশের একটি হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে দৌড়ে ছুটে আসেন। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা কীভাবে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান।

কালিয়াকৈরে মিনিবাসে আগুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google