জুমবাংলা ডেস্ক: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর নামক স্থানে আজ ভোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। মৃতরা হলেন-পাবনার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে পিকআপ চালক সাহাদত হোসেন (৪৫) ও একই উপজেলার নাগডেমরা গ্রামের মোজাহার মোল্লার ছেলে পিকআপের হেলপার ফারুক হোসেন (৪২)।

Advertisement
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌঁচ্ছে নিহত দু’জনের লাশ উদ্ধার করে। নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



