Advertisement

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জ জেলার কামারখন্দে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে অটোরিকশা চালকসহ ছয়জন নিহত হয়েছে।

আজ বেলা পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়েকে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের তাড়াশ থানার ভাটরা গ্রামের মৃত নুর বক্সের দুই ছেলে রেজাউল করিম (৬০) ও আব্দুল মজিদ (৫০), একই গ্রামের মৃত আলহাজ মহিউদ্দিন ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম (৫৬), নুরুজ্জামান, তারেক ও রায়গঞ্জের বাসিন্দা রাশেদুল ইসলাম।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, নলকা থেকে সিরাজগঞ্জগামী একটি হাইস মাইক্রোবাস ঘটনাস্থলে সিরাজগঞ্জ থেকে পৌঁছলে নলকাগামী অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নুরুজ্জামান, তারেক ও রাশেদুল নামে তিনজন মারা যান। এছাড়াও গুরুত্বর আহত তিনযাত্রীকে উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়।

শহীদ এম. মনসুর আলী হাসপাতালের চিকিৎসক আবরার ফাইরাজ লাবিব জানান, তিনজনকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে আনা হলে রেজাউল করিম ও আব্দুল মজিদ নামে দুই ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং একজনকে নর্থবেঙ্গল হাসপাতালে পাঠানো হয়।

নর্থবেঙ্গল হাসপাতালের চিকিৎসক ডা. নিয়ামুল হক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর নামে একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ছাত্র-জনতার ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়ার কাজ শুরু হয়েছে : প্রধান উপদেষ্টা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.