Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ মাচায় ঝুলছে পটল, কৃষকের মুখে চওড়া হাসি
পজিটিভ বাংলাদেশ

মাচায় ঝুলছে পটল, কৃষকের মুখে চওড়া হাসি

By rskaligonjnewsJuly 8, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: শস্যভাণ্ডার খ্যাত গাইবান্ধা। এ জেলায় চলতি খরিপ মৌসুমে নানা সবজির পাশাপাশি আবাদ করা হয়েছে পটল। এই ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থনৈতিক মুক্তির পথ দেখছেন কৃষকরা। ইতোমেধ্যে মাচা পদ্ধতিতে পটলের বাম্পার ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে।

পটল

Advertisement

সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সবুজ লতা-পাতার নিচে দোল খাচ্ছে উন্নত জাতের পটল। কেউ কেউ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকে মাচা থেকে পটল সংগ্রহ করে বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ মৌসুমে জেলায় শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৫ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ২ হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা। এর মধ্যে পটল চাষ হয়েছে প্রায় ৫২০ হেক্টর জমিতে। তবে গত বছরে পটল আবাদে কৃষকরা লাভবান হওয়ায় এ বছর প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে এই সবজিটি বেশি আবাদ হয়েছে। পটল চাষিদের লাভবান করতে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ধরনের রোগবালাই-পোকা-মাকড় নিধন সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া অব্যহত রাখছেন চাষিদের।

জেলার ধাপেরহাট এলাকার কৃষক সাজু মিয়া জানান, তিনি চলতি মৌসুমে ৬৫ শতক জমিতে পটল চাষ করেছেন। পটল উঠানো পর্যন্ত ৫০ থেকে ৫৫ হাজার টাকা খরচ হবে তার। ভালো ফলন হওয়া তিনি আশা করছেন প্রায় ৯০ থেকে ৯৫ মণ পটল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। যা বাজারে তিনি প্রায় দেড় লাখ টাকায় বিক্রি করতে পারবেন।

এছাড়া কৃষক আয়নাল, হাফিজ, নজরুল, রফিকুল ও কামাল মিয়াসহ আরও অনেকে বলেন, আমরা অনেক বছর ধরে পটল চাষ করছি। পটল চাষ একটি লাভজনক ফসল। এই সবজি থেকে দ্বিগুণ লাভ করা যায়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় পটল চাষে ব্যাপক সাফল্য দেখছি। বাজারে পটলের দাম ও চাহিদা ভালো থাকায় এই সবজির চাষ করছি। সঠিক নিয়ম মেনে ও পরিচর্যা করায় পটলের ফলনও অনেক ভালো হয়। সবকিছু ঠিক থাকলে পটল চাষে লাভবান হবেন বলে আশা করছি আমরা।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর বেশি পরিমাণ পটল আবাদ করছে কৃষক। তাদের লাভবান করতে সর্বাত্নকভাবে সহযোগিতা করা হচ্ছে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম জানান, পটল আবাদে কম খরচে লাভ বেশি হয়। এ কারণে জেলায় দিনদিন পটলের চাষ বৃদ্ধি পাচ্ছে। চাষিদের প্রণোদনা দেওয়াসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

কাপাসিয়ায় কাঁঠাল যাচ্ছে দেশের নানা স্থানে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa