
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ণ বাড়ৈর সঙ্গে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে নারায়ণ বাড়ৈর লোকজন জীবন দাসের ছেলে শ্যাম দাশকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথেই মারা যান তিনি। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



