আন্তর্জাতিক ডেস্ক : মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। দুর্ঘটনায় বেশ কয়েক জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মাঝআকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, ক্যালিফোর্নিয়ায় কয়েকজনের প্রাণহানি আশঙ্কা

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের স্থানীয় বিমানবন্দরে দু’টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই এই দুর্ঘটনা ঘটে। ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের ঘটনা। বিমান ওঠা-নামার জন্য ওই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। দুর্ঘটনার সময় রানওয়েতে যাঁরা ছিলেন, তাঁরা কেউ হতাহত হননি।

দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

নিউ ইয়র্ক পোস্ট সূত্রে খবর, দুটি বিমানে মোট তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে রয়েছেন কি-না তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান।

এক রাতের জন্য কত টাকা নেন স্বস্তিকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.