Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মাঝরাস্তায় নারীকে দল বেঁধে হেনস্তা, ভিডিও করলেও এগিয়ে আসেনি কেউ
আন্তর্জাতিক

মাঝরাস্তায় নারীকে দল বেঁধে হেনস্তা, ভিডিও করলেও এগিয়ে আসেনি কেউ

By iNews DeskMarch 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : দিনদুপুরে মাঝরাস্তায় দুই নারীকে শারীরিকভাবে হেনস্তা করছে একদল পুরুষ, তাতে কেউ যোগ দিচ্ছে, কেউ ভিডিও করছে, আবার কেউ দূরে দাঁড়িয়ে দেখছে। অথচ এই দুর্বিষহ যন্ত্রণা থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে এগিয়ে যাচ্ছেন না কেউ। এমন একটি অস্বস্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাঝরাস্তায় নারীকে দল বেঁধে হেনস্তা, ভিডিও করলেও এগিয়ে আসেনি কেউ

Advertisement

জানা গেছে, ঘটনাটি ভারতের মধ্য প্রদেশের। সেখানে ঐতিহ্যবাহী এক উৎসব চলাকালে ঘটেছে নারী নিগ্রহের ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুসারে, গত শুক্রবার (১১ মার্চ) থেকে মধ্য প্রদেশের আলিরাজপুর, ঝাবুয়া, ধর, বারওয়ানি এবং খারগোন জেলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভাগোরিয়া উৎসব। স্থানীয় প্রশাসন ও পুলিশ দাবি করেছে, তারা উৎসবে অংশ নেওয়া হাজার হাজার মানুষের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। কিন্তু উৎসবের প্রথম দিনই সবার সামনে নারী নিগ্রহের ঘটনা সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।

ভিডিওতে দেখা যায়, একদল পুরুষ দেখে একটি গাড়ির পেছনে লুকাতে চেষ্টা করেন এক নারী। কিন্তু তাতে সফল হননি। এক যুবক কাছে গিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসময় আরেকজন এসে ওই আক্রমণকারী যুবককে সরিয়ে নিয়ে গেলেও ভুক্তভোগীর দুর্দশা শেষ হয়নি।

কিছুক্ষণ পরেই ওই নারীর ওপর হামলে পড়েন আরেক ব্যক্তি। একপর্যায়ে তাকে টেনে ভিড়ের ভেতর নিয়ে যান আক্রমণকারী। সেখানে দল বেঁধে নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ওই ভিডিওতে একই সময় আরও এক নারীকে হয়রানির শিকার হতে দেখা যায়।

ভারতে সিনেমা দেখার জন্য ছুটি

এসময় বেশ কয়েকজন হাতে ফোন নিয়ে ঘটনার ভিডিও করছিলেন। কিন্তু ভুক্তভোগীদের উদ্ধারে এগিয়ে যাননি কেউ।

আলিরাজপুরের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, এ ঘটনায় এফআইআর দায়েরের পর অভিযুক্ত দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু মূল অভিযুক্ত এখনো পলাতক। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা গতকাল ভিডিওটি সম্পর্কে জানতে পারি। ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ নথিভুক্ত না হওয়ায় আমরাই পদক্ষেপ নিয়েছি। বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। অভিযুক্ত সবাইকে শিগগির গ্রেফতার করা হবে।

Youtube video

 

দেশ বাঁচাতে জেলেনস্কিকে মানতে হবে ৬ দফা প্রস্তাব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa