আন্তর্জাতিক ডেস্ক : কয়েকবছর আগে মাথায় গুরুতর আঘাত পান। তারপরেই আঘাতের স্থানে অস্বাভাবিকভাবে গজাতে শুরু করে শিংয়ের মতো দেখতে মাংসপেশী। যা সময়ের সঙ্গে সঙ্গে আকারে বড় হতে থাকে।

Advertisement
আর এক সময় সেই মাংসপেশী পুরোপুরি শিংয়ের আকার ধারণ করলে অস্ত্রোপাচার করতে বাধ্য হন। ঘটনাটা শ্যামলাল যাদব নামের ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের। তিনি ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার রাহলি গ্রামের বাসিন্দা।

কয়েকবছর আগে তিনি লক্ষ্য করেন, তার মাথায় শিংয়ের মতো দেখতে মাংসপেশী গজাতে শুরু করেছে। প্রথমে নিজে থেকেই তা কাটতে শুরু করেন। কিন্তু তাতে কোন লাভ না হওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। কিন্তু চিকিৎসকও তার এই অস্বাভাবিক মাংসপেশী বৃদ্ধির সঠিক কারণ ধরতে পারেননি।

পরবর্তীতে জেলার সাগর ভাগ্যদয় তীর্থ হাসপাতালের একজন বড় চিকিৎসকের কাছে যান শ্যামলাল যাদব। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, এটি ত্বকের একটি বিরল রোগ। যা অতিরিক্ত রোদের মধ্যে কাজ করলে মানুষের মাথায় হয়ে থাকে।

চিকিৎসক আরো জানান, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় ‘শয়তানের শিং’ বা ‘ডেভিলস হর্ন’। পরে ওই বৃদ্ধের মাথায় এক্স-রে করে জানা যায়, এই অস্বাভাবিক মাংসপেশীর গভীরতা খুব একটা বেশি নয়। তারপরই শ্যামলালের মাথায় অস্ত্রোপাচার করে তাকে এই বিরল রোগের হাত থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google