Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ
ঢাকা বিভাগীয় সংবাদ

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ

By Saiful IslamJune 23, 20212 Mins Read

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ

Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আব্দুল লতিফ। তিনি বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (২২ জুন) বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ২৪তম বিসিএস ব্যাচে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে রংপুর জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিন বছর দায়িত্ব পালন শেষে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাদারীপুর সদর ও ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কাজ করেন।

এরপর ২০১১ সালে পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। সেখান থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বদলি হয়ে ওই বছরের সেপ্টেম্বরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ধামরাইয়ে ৬ মাস দায়িত্ব পালনের পর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডে পারি জমান।

ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে উচ্চ শিক্ষাগ্রহণ শেষে ২০১৬ সালের মার্চ মাসে সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে ঢাকার বিয়াম ফাউন্ডেশনে কাজ করেন। একই বছরের আগস্ট মাসে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক নিযুক্ত হন।

এরপর ২০১৭ সালের জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও পরবর্তীতে উপসচিব পদে পদোন্নতি পান। সেখানে ২০২১ সালের মে মাস পর্যন্ত অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তিনি।

মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতার স্বীকৃতি স্বরূপ সরকারের নির্দেশে গত ৩১ মে তাকে মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানিকগঞ্জ জেলাকে ঘুষ-দুর্নীতি, ইভটিজিং, মাদক ও অবৈধ চাঁদাবাজিমুক্ত সুন্দর-স্ব^চ্ছ একটি আধুনিক জেলা গঠনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

June 26, 2026
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026

Latest News

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa