Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

এতে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম ফেরদৌস।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, ট্রেজারার মোঃ বশির রেজা, সদস্য গোলাম ছারোয়ার ছানু, সদস্য শহীদুল হক খোকন, সদস্য রিপন শিকদার, সদস্য মশিউর রহমান শিমুল, ডিএফএ’র সদস্য দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে দৌলতপুর উপজেলা দলকে হারিয়ে জয় লাভ করে এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় দৌলতপুর উপজেলা দল মানিকগঞ্জ পৌরসভা দলকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৯টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.